logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

গঠনতন্ত্র মানছে না জামায়াত, স্বপদে থাকছেন সাঈদী

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:১৮ পূর্বাহ্ণ

লগো

যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হলেও দলীয় পদ হারাচ্ছেন না দেলাওয়ার হোসাইন সাঈদী। অতীতে দুর্নীতির অভিযোগে আটক হওয়ামাত্র দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কয়েকজন জামায়াত নেতা। তবে এবার সর্বোচ্চ আদালতে দণ্ডিত হওয়ার পরও পদ বাতিল হচ্ছে না।

পূর্বদিক ডেস্ক ::

যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হলেও দলীয় পদ হারাচ্ছেন না দেলাওয়ার হোসাইন সাঈদী। অতীতে দুর্নীতির অভিযোগে আটক হওয়ামাত্র দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কয়েকজন জামায়াত নেতা। তবে এবার সর্বোচ্চ আদালতে দণ্ডিত হওয়ার পরও পদ বাতিল হচ্ছে না। কর্মপরিষদের অনুমোদনে গঠনতন্ত্র পরিবর্তন করে পদ টিকিয়ে রাখা হয়েছে দলীয় আমির মতিউর রহমান নিজামীর। দণ্ডিত আরও চার নেতার পদ টিকে আছে। দণ্ডিত হলে দলের পদ থাকবে কি-না তার স্পষ্ট ব্যাখ্যা নেই জামায়াতের গঠনতন্ত্রে। দলটির কোনো নেতাই এ বিষয়ে গণমাধ্যমের কাছে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দলটির কর্মপরিষদ সদস্য নীলফামারী-৩ আসনের এমপি মিজানুর রহমান চৌধুরী। গ্রেফতার হওয়ার পরদিনই তাকে বহিষ্কার করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে বিপরীত অবস্থান জামায়াতের। সাঈদী জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদ সদস্য, নায়েবে আমির ও কর্মপরিষদ সদস্য। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাঈদী তিনটি পদেই বহাল থাকবেন। এখনও সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। আরও কয়েক মাস লেগেযেতে পারে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি পেতে। যুদ্ধাপরাধের মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার (রিভিউ) সুযোগ নেই। আবদুল কাদের মোল্লাও এ সুযোগ পাননি। জামায়াতের এক কর্মপরিষদ সদস্য সমকালকে বলেন, সুপ্রিম কোর্টে বিভক্ত রায় হওয়ায় সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী সাঈদীর রিভিউয়ের সুযোগ পাওয়া উচিত। রিভিউয়ের সুযোগ পেলে তিনি বেকসুর খালাস পাবেন এ আশা করছি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বিবৃতিতে একই কথা বলেন।

সাঈদী রিভিউয়ের সুযোগ না পেলে তার পদ বাতিল হবে কি-না এ প্রশ্নের উত্তরে জামায়াতের এ কর্মপরিষদ সদস্য বলেন, ‘দলের পদ সরকারি চাকরি নয়। দণ্ডিত হলেই পদ চলে যায় না।’ সাঈদীর পদ বাতিলের সম্ভাবনাকে নাকচ করে কর্মপরিষদের এ সদস্য বলেন, ‘জামায়াতের প্রত্যেক নেতাকর্মী বিশ্বাস করেন, সাঈদী নির্দোষ। তিনি জুলুমের শিকার হয়েছেন। দলের পদ বাতিল হলে তার প্রতি আরও একটি জুলুম হবে।’ এ নেতা স্বীকার করেন, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদীকে পদে বহাল রেখে দলের কোনো লাভ নেই। কিন্তু পদ থেকে বাদ দিলে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াতের যে অবস্থান, তা দুর্বল হবে; কর্মীরা বিভ্রান্ত হবেন। অন্য নেতাদের বিচারের বিরুদ্ধে আন্দোলনে উৎসাহ হারাবেন।দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন নিজামী। যুদ্ধাপরাধের মামলার রায়ও অপেক্ষমাণ। জামায়াতের গঠনতন্ত্রের ১৫ (৬) ধারা অনুযায়ী দলের আমির একাধারে ছয় মাস দায়িত্ব পালনে অক্ষম হলে তার পদ শূন্য হবে। অবশিষ্ট মেয়াদের জন্য আমির পদে নতুন নির্বাচন হবে।

কারাগারে থাকায় নিজামী ৫১ মাস দায়িত্ব পালনে অক্ষম হলেও তার পদ শূন্য হয়নি। সর্বশেষ মুদ্রিত গঠনতন্ত্র অনুযায়ী, ১৫ (৬) ধারা অনুযায়ী ‘বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মজলিসে শূরা যুক্তিযুক্ত মনে করিলে এই রূপ নির্বাচন যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত স্থগিত করিয়া ভারপ্রাপ্ত আমিরের কার্যকাল বর্ধিত করিতে পারিবে।’ এ ধারা অনুযায়ী কোনো অবস্থাতেই আমিরের পদে মেয়াদের বেশি সময় নির্বাচন স্থগিত রাখা যাবে না। ২০১০ সালের ২৯ জুন নিজামী গ্রেফতার হন। ওই বছরের ২৯ ডিসেম্বর তার পদ শূন্য হওয়ার কথা ছিল। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে মজলিসে শূরার ক্ষমতাবলে, ২০১২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত পদে বহাল রাখার সুযোগ ছিল। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর নির্বাচিত নিজামীর পদের মেয়াদ শেষ হয় ২০১২ সালের ৩০ ডিসেম্বর। এরপর আমির নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।২০১০ সালের পর জামায়াতের মজলিসে শূরার সভা হয়নি। গঠনতন্ত্রের ২৩ (৭) ধারা অনুযায়ী, মজলিসে শূরার বৈঠক আহ্বান সম্ভব না হলে কর্মপরিষদ মজলিসে শূরার সব ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কর্মপরিষদের অনুমোদনেই টিকে আছে নিজামীর পদ। তবে কর্মপরিষদেরও অনির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার অধিকার নেই। তবে এর আগে জামায়াতের সাবেক আমির কারাগারে থাকায় মাওলানা আব্বাস আলী খান দীর্ঘ দিন ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন। তখন গোলাম আযম কারাগারে থাকা অবস্থাতেই তাকে নির্বাচিত করা হয়েছিল।

তবে জামায়াতের দু’জন মজলিসে শূরার সদস্য বলেন, সরকারের বাধার কারণেই রুকন সম্মেলন (দলীয় কাউন্সিল) কিংবা মজলিসে শূরার বৈঠক করা সম্ভব হয়নি। ২০০৯ সালে নির্বাচিতরাই স্বপদে আছেন। কবে নাগাদ এসব নির্বাচন হবে তা বলতে পারেননি কোনো নেতাই। মৃত্যুদণ্ডে দণ্ডিত দলীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জমান উচ্চ আদালতে আপিল করেছেন। দুই নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ আদালত অবমাননার কারণে দণ্ডিত হলেও আপিল না করে আত্মগোপনে আছেন। তাদের পদও বহাল আছে।

জাতীয় এর আরও খবর
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

সর্বশেষ সংবাদ
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top