logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় এক চেয়ার নিয়ে দুই সরকারি কর্মকর্তার টানাটানি

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৬:৩৯ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়া হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে দুই কর্মকর্তা চেয়ার টানাটানি করেছেন। ইউএনও অফিসে ২ কর্মকর্তাকে ডাকালেও কোন সুরাহা হয়নি। এই ঘটনায় কুলাউড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১২ সালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন ডা. আলাউদ্দিন আল আজাদ। অনিয়মের অভিযোগে ডা. আলাউদ্দিন আল আজাদকে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে স্ট্যান্ড রিলিজ করেন। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান কবীর চৌধুরীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের আদেশ দেন। ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাদের দায়িত্বভার হস্তান্তর করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। অন্যথায় ৮দিনের দিন হতে সরাসরি অব্যাহতি পাইয়াছেন বলে গণ্য হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের এই আদেশ জারির পর দোয়ারা বাজার উপজেলা থেকে ডা.মো. শাহজাহান কবীর গত ২ অক্টোবর নিয়মমাফিক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মস্থলে যোগদান করেন।

এ দিকে স্ট্যান্ডরিলিজকৃত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলাউদ্দিন আল আজাদ বদলীকৃত নতুন কর্মস্থল দোয়ারা বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান না করে ঢাকায় চলে যান। গত ১৭ অক্টোবর শুক্রবার রাতে তিনি ঢাকা থেকে কুলাউড়ায় ফেরেন। গত ১৮ অক্টোবর শনিবার সকালে তিনি অফিসে এসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ার দখল করে বসে থাকেন। এদিকে সদ্য যোগদানকারী ডা. মো. শাহজাহান অফিসে এসে ঘটনা দেখে হতবাক হন। এদিকে ঘটনা জেনে কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান দুই কর্মকর্তাকে তাঁর অফিসে ডাকান। সেখানে ডা. মো. শাহজাহান তার বৈধ বদলীর আদেশ ও যোগদানপত্র দেখালেও বদলীকৃত ডা. আলাউদ্দিন আল আজাদ তাঁর পদোন্নতির এক কাগজ দেখান। ফলে এর কোন সুরাহা হয়নি।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান জানান, আমি বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাছাড়া আমি নিয়মতান্ত্রিক পন্থায় আমার নতুন কর্মস্থলে যোগদান করেছি। তবে স্ট্যান্ডরিলিজকৃত কুলাউড়ার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ কোন মন্তব্য করতে রাজি হননি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. এটিএম মতিউর রহমান জানান, সরকারি চাকরি করতে হলে নিয়মনীতি মেনে চলতে হয়। কেউ নিয়মের বাইরে গেলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী জানান, ডা. আলাউদ্দিন আল আজাদ চাকরি বিধি মানছেন না। বিভ্রান্তি সৃষ্টি করছেন। পদোন্নতি হলে বদলীকৃত স্থানে গিয়ে ঠিকানা বদলীর আবেদন করতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top