logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আগুনে পুড়ল বিএসইসি ভবনের ১১তম তলা

প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৪, ১০:৩৪ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ৩১ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ১১তম তলায় আমার দেশ পত্রিকার কার্যালয়ে এ আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এ ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। সে সময় ভবনে থাকা এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০ প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।

গতকাল বেলা ১১টা ৪৮ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ২ ঘণ্টার চেষ্টার পর বেলা ১টা ৫৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। আমার দেশের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি কর্তৃপক্ষ।

১১ তলা ভবনটির বিভিন্ন তলায় এবি ব্যাংক, ইস্টার্ন ক্যাবল, ইস্টার্ন টিউবস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, এনটিভি, আরটিভি, আমার দেশসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১১তম তলার দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে তানজিব আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের কার্যালয়। তলাটির বাকি অংশটিতে আমার দেশের কার্যালয়।

শুক্রবার ছুটির দিন হওয়ায় ভবনের সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তবে ভবনটিতে অবস্থিত গণমাধ্যম কার্যালয়গুলো খোলা ছিল। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘হঠাৎশর্ট সার্কিট থেকে স্পার্ক করার মতো শব্দ পেলাম। এর পর আমার দেশের এক নিরাপত্তাকর্মী নেমে এসে চিত্কার করে সবাইকে নেমে যেতে বলেন। ধোঁয়া দেখে সবাই তাড়াতাড়ি নেমে পড়ি।’ আগুন দেখে বিপুলসংখ্যক মানুষ ভবনের আশপাশে ভিড় করলে এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আগুন লাগার পর ভবনের ১১তম তলা থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এর পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সর্ভিসের কর্মীরা ভবনের সামনে ও পেছনে দুটি মই লাগিয়ে পানি ও ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি অগ্নিনির্বাপণকর্মীরা। তবে ভবনটির নিরাপত্তারক্ষী ও বিভিন্ন তলায় অবস্থিত কার্যালয়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১তম তলায় আমার দেশের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে আগুন লাগার পর পরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এনটিভি ও আরটিভির নিয়মিত সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে পুরনো অনুষ্ঠান সম্প্রচার শুরু করে এনটিভি। বিকল্প ব্যবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার সংবাদের মাধ্যমে নিয়মিত সম্প্রচার শুরু করে চ্যানেলটি।

আমার দেশের কয়েকজন কর্মী জানান, পত্রিকার মুদ্রণ বন্ধ থাকলেও অনলাইনের কার্যক্রম চালু রয়েছে। তবে সম্প্রতি আমার দেশের কার্যালয় নিকেতনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। গতকাল সকালে নিকেতনে কার্যালয় স্থানান্তরের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। এজন্য বার্তা বিভাগের কেউ সকালে বিএসইসি ভবনে উপস্থিত ছিলেন না।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলীও ঘটনাস্থলে উপস্থিত হন।

বিএসইসির চেয়ারম্যান জানান, সংস্থার পরিচালক (অর্থ) সৈয়দ মোজাম্মেল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় দেয়া হয়েছে কমিটিকে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top