logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

আধা ডিজিটাল ও আধা অ্যানালগ সিস্টেমের কারণেই জাতীয় গ্রিডে বিপর্যয়

প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৭:১২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সঞ্চালন ব্যবস্থা এখনো ভঙ্গুর। সঞ্চালন লাইনে এ দুর্বলতার কারণে জাতীয় গ্রিডে বিপর্যয়ের আশঙ্কা থাকছে। পরিস্থিতি সামাল দেয়ার মতো যথেষ্ট প্রস্তুতিও নেই। সব মিলিয়ে ভঙ্গুর সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে খোদ সরকারের মধ্যে।

বিদ্যুৎ বিভাগের হিসাবে, মহাজোট সরকারের পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৬২ শতাংশ। অথচ সঞ্চালন লাইন বেড়েছে মাত্র ১৭ শতাংশ। আর বিতরণ লাইন বেড়েছে ১১ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে ডিজিটালাইজেশনের কাজ চলছে মন্থরগতিতে। লোড নির্ধারণের ক্ষেত্রে সব সাবস্টেশন থেকে প্রকৃত চাহিদা পাওয়া যায় না। এতে আশঙ্কা থেকে যায় বিপর্যয়ের। এছাড়া ভারত থেকে আনা বিদ্যুৎ আকস্মিকভাবে বন্ধ হয়ে গেলেও জাতীয় গ্রিড বড় ধরনের বিপর্যয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ভেড়ামারায় ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গত ১ নভেম্বর শনিবার জাতীয় গ্রিডে বিপর্যয় নেমে আসে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে সারা দেশ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ওই বিপর্যয়ের জন্য সঞ্চালন ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছেন। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘শনিবারের ঘটনার জন্য আমাদের সঞ্চালন লাইনই দায়ী। এর অন্য কোনো কারণ নেই। এজন্য ভারতও দায়ী নয়। আমাদের সঞ্চালন ও বিতরণ লাইন খুবই দুর্বল।’

জানা যায়, উৎপাদনকেন্দ্র থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজটি করা হয় চাহিদার লোড নির্ধারণের মাধ্যমে। কোনো কারণে লোডের চেয়ে কম বা বেশি বিদ্যুৎ গ্রিডে দেয়া হলেই বিপর্যয় দেখা দেয়। তবে ৫০ থেকে ১০০ মেগাওয়াট তারতম্য হলে তেমন কোনো সমস্যা হয় না। তখন একটি অঞ্চল বিদ্যুৎহীন থাকে। কিন্তু বেশি তারতম্য হলেই বড় ধরনের বিপর্যয় হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজটি করে ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার (এনএলডিসি)। কেন্দ্রটি দেশের সব সাবস্টেশন থেকে চাহিদার লোড পরিমাপ করে। এর মধ্যে অনেক সাবস্টেশন স্বয়ংক্রিয়ভাবে এনএলডিসির সঙ্গে যুক্ত নেই। এক্ষেত্রে স্থানীয় অফিস থেকে চাহিদার আনুমানিক হিসাব নেয়া হয়। আবার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোও শতভাগ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নেই। তাই উৎপাদনে প্রকৃত হিসাব পেতেও টেলিফোনের ওপর ভরসা করতে হয় এনএলডিসিকে। প্রকৃত লোড নির্ধারণ করতে না পারলে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়।

বিদ্যুৎ বিভাগের নীতিগবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক মাহবুব সারোয়ার-ই-কায়নাত এ প্রসঙ্গে জানান, আধা ডিজিটাল ও আধা অ্যানালগ সিস্টেমের কারণেই সংকটে পড়ছে বিদ্যুৎ খাত। ভবিষ্যতেও বিপর্যয়ের শঙ্কা আছে। তবে পুরোপুরি ডিজিটাল হয়ে গেলে গ্রিড বিপর্যয়ের আশঙ্কা দূর হবে। লোড নির্ধারণ স্বয়ংক্রিয় না হওয়ায় ডিজিটাল রিলে সিস্টেম যথাযথভাবে কাজ করতে পারে না।

সূত্র জানায়, অনেক দেশে গ্রিডকে একাধিক অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। আবার অনেক দেশে একটি জাতীয় গ্রিড থাকে। বাংলাদেশে আগে দুটি গ্রিড থাকলেও বর্তমানে তা একীভূত অবস্থায় রয়েছে। গ্রিড বিপর্যয় হলে তা সংশোধনে সাধারণত ২ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে। বাংলাদেশ ৮-১০ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছে। যদিও এটি ২ ঘণ্টায় সমাধান করা যেত বলে মনে করছেন অনেকে। দায়িত্বশীলদের জ্ঞানের সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার অভাবেই দেরি হয়েছে বলে মনে করছেন তারা। এর আগে সিডরে সৃষ্ট বিপর্যয়ে কম সময়ের মধ্যেই পরিস্থিতির উত্তরণ ঘটে। এমনকি ১৯৯৪-৯৫ সালে ট্রিপজনিত সমস্যায় নিয়মিত ছোট আকারের গ্রিড বিপর্যয় হতো। দ্রুততম সময়ে তা সংশোধন করা হতো। এবার অনেক বছর পর দেশে বড় ধরনের গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটল।

গত শনিবার দেশে বড় ধরনের গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। তাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশ। ৮ ঘণ্টা পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। শনিবারের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের পর গতকাল সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের কোথাও বিদ্যুতের সমস্যা নেই। ভবিষ্যতে এ ধরনের সংকট সামাল দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড কোম্পানির পৃথক দুই তদন্ত কমিটি গঠন করেছে। পিজিসিবির পদস্থ দুই কর্মকর্তা ভারত যাচ্ছেন বলে জানা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল বলেন, দেশের কোথাও বিদ্যুতের কোনো সমস্যা নেই। কোথাও এ ধরনের সমস্যা থাকলে তা আঞ্চলিক কারণে হতে পারে। গ্রিড বিপর্যয়ের বিষয়টি পুরোপুরি কারিগরি। তাই তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের সার্কিট ব্রেকারে ত্রুটি দেখা দিলে শনিবার বেলা ১১টা ২৭ মিনিটে ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একসঙ্গে জাতীয় গ্রিডে ৪৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বিপর্যয় দেখা দেয়। একে একে অন্যান্য লাইন ট্রিপ করতে থাকে। এতে সারা দেশের সব বিদ্যুকেন্দ্র বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিকাল ৪টা ২৭ মিনিটে আবারো ভারত-বাংলাদেশ সাবস্টেশন চালু করতে গেলে লাইন ট্রিপ করে। ফলে দুপুরের পর থেকে আংশিক স্বাভাবিক হতে শুরু করলেও বিকালে আবারো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশ।

জাতীয় এর আরও খবর
সিলেটে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক
এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে

শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক
এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে

২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্প
বিশেষজ্ঞদের সতর্ক বার্তা

২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্প
বিশেষজ্ঞদের সতর্ক বার্তা

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

সর্বশেষ সংবাদ
“তারুণ্যের উৎসব-২০২৫”: আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার মৌলভীবাজারে অনুষ্ঠিত
“তারুণ্যের উৎসব-২০২৫”: আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার মৌলভীবাজারে অনুষ্ঠিত
সিলেটে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সিলেটে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বন্ধনে ব্যতিক্রমী ‘নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব’ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বন্ধনে ব্যতিক্রমী ‘নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব’ অনুষ্ঠিত
মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে কোনো ছাড় নয়: মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া
মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে কোনো ছাড় নয়: মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া
মৌলভীবাজারের নতুন এসপি বিল্লাল হোসেন
মৌলভীবাজারের নতুন এসপি বিল্লাল হোসেন
ডেঙ্গু ভাইরাস
মৌলভীবাজারসহ সিলেটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬জন
ডেঙ্গু ভাইরাস
মৌলভীবাজারসহ সিলেটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬জন
মৌলভীবাজারে আবারও ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
মৌলভীবাজারে আবারও ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক
এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে
শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক
এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে
চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন
চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন
২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্প
বিশেষজ্ঞদের সতর্ক বার্তা
২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্প
বিশেষজ্ঞদের সতর্ক বার্তা
কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের বাবা আর নেই
কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের বাবা আর নেই
নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গণভবনের দৈত্য গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
গণভবনের দৈত্য গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম’র জানাজা সম্পন্ন
মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম’র জানাজা সম্পন্ন
হাওর বাঁচাতে বিকল্প ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক
হাওর বাঁচাতে বিকল্প ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক
শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জৌলুস হারাচ্ছে ধুলিজোড়ার শীতলপাটি
জৌলুস হারাচ্ছে ধুলিজোড়ার শীতলপাটি
ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশ এর বর্ষপূর্তিতে কর্মশালা
ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশ এর বর্ষপূর্তিতে কর্মশালা
আহ্বায়ক খালেদ ও রুহুল আমিন সদস্য সচিব
মৌলভীবাজারে এনসিপি’র ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
আহ্বায়ক খালেদ ও রুহুল আমিন সদস্য সচিব
মৌলভীবাজারে এনসিপি’র ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top