logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. আন্তর্জাতিক

ভারতে পুলিশে নারীর সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১১:০০ পূর্বাহ্ণ

M_Id_371386_Women_Police

পূর্বদিক ডেস্ক ::

ভারতের পুলিশ বাহিনীতে যাতে মহিলাদের সংখ্যা অন্তত ৩০ শতাংশ করা হয়, সেই মর্মে প্রস্তাব দিয়েছে দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। ওই দফতরের মন্ত্রী মানেকা গান্ধী আজ দিল্লিতে জানিয়েছেন, সার্বিকভাবে পুলিশ যাতে মহিলাদের অধিকার ও মর্যাদা সম্বন্ধে সচেতন হয় সে জন্যই এই উদ্যোগ জরুরি এবং ইতিমধ্যেই কোনও কোনও রাজ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে।

নারী আন্দোলনের সঙ্গে যুক্তরা অবশ্য বলছেন, সংখ্যা বাড়ানোর চেয়েও বেশি জরুরি হল মহিলারা পুলিশ বাহিনীতে যাতে উপযুক্ত গুরুত্ব পান সেটা নিশ্চিত করা। ভারতে ২০১৩ সালের পরিসংখ্যান বলছে, দেশে যে মোট প্রায় ষোলো লক্ষ পুলিশকর্মী আছেন তার মধ্যে মাত্র চুরাশি হাজারের মতো মহিলা – অর্থাৎ প্রতি কুড়িজন পুলিশের মধ্যে একজন মোটে নারী। কিন্তু কেন্দ্রীয় সরকার এখন বলছে, তারা চায় প্রায় প্রতি তিনজন পুলিশের মধ্যে একজনই হবেন নারী – যাতে মহিলাদের অধিকারের প্রতি পুলিশ আরও বেশি সম্মান দেখায় এবং থানায় এসে মহিলারা অন্যায়ের প্রতিকার পেতে পারেন।

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী এদিন দিল্লিতে ঘোষণা করেন, এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে।

মহিলাদের জন্য আলাদা করে মহিলা-থানা, কিংবা মহিলাদের ওপর ঘটা অপরাধের প্রতিকারের জন্য আলাদা ব্যবস্থা করার চেয়ে অনেক ভাল মূল বাহিনীতেই মহিলাদের সংখ্যা বাড়ানো। ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মিস গান্ধী জানান, দেশের সব মুখ্যমন্ত্রীকেই তিনি চিঠি লিখেছেন যাতে পুলিশ বাহিনীতে মহিলাদের সংখ্যা অন্তত তিরিশ শতাংশ করা হয়। এই প্রস্তাবে সাড়া দিয়ে গুজরাটে এরই মধ্যে এই উদ্যোগ শুরু হয়ে গেছে, ওড়িশাও শিগগিরি এই কাজ শুরু করছে।

ভারতে পুলিশ বিভাগ রাজ্য সরকারের অধীন, আর তাই এ ব্যাপারে রাজ্য সরকারগুলোকে বোঝাতে মিস গান্ধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি কথাও বলছেন। যেমন, গতকালই তাঁর সঙ্গে আলোচনা হয়েছে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের – যেখানে পুলিশ বাহিনীর আকারও সবচেয়ে বড়।

মানেকা গান্ধী আরও বলছেন, ‘মহিলাদের জন্য আলাদা করে মহিলা-থানা, কিংবা মহিলাদের ওপর ঘটা অপরাধের প্রতিকারের জন্য আলাদা ব্যবস্থা করার চেয়ে অনেক ভাল মূল বাহিনীতেই মহিলাদের সংখ্যা বাড়ানো। সে ক্ষেত্রে পুলিশের লিঙ্গ বা বয়স-সংক্রান্ত সংবেদনশীলতা বাড়বে বলে আশা করা যায়।’ ভারতে নারী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই প্রাথমিকভাবে মন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সেই সঙ্গেই বলছেন শুধু মহিলা পুলিশের সংখ্যা বাড়ানোটাই সমাধান নয় – বাহিনীতে যাতে তারা যথাযথ গুরুত্ব পান এবং নিজেদের জন্য নির্দিষ্ট ভূমিকাটা পালন করতে পারেন সেটা দেখাটাও জরুরি।

কলকাতায় একটি নারী অধিকার সংস্থার নেত্রী শাশ্বতী ঘোষ যেমন বলছিলেন, ‘আকারে নারী হলেই যে সেই পুলিশরা মেয়েদের প্রতি সংবেদনশীল হবেন আমাদের অভিজ্ঞতা অবশ্য তা বলে না। তবে হ্যাঁ, মেয়ে পুলিশদের সামনে মেয়েরা কিছুটা স্বচ্ছন্দ বোধ করেন, তাদের অসুবিধার কথা খুলে বলতে পারেন সেটা আমরা দেখেছি।’ তিনি আরও যোগ করেন, ‘মহিলা পুলিশরা যদি ঠিকমতো প্রশিক্ষণ না-পান, বসার ভাল জায়গা না-পান বা থানায় তাদের পোশাক বদলানোর ব্যবস্থাও না-থাকে তাহলে তারা কাজটা করবেন কীভাবে? কলকাতায় অনেক মহিলা পুলিশকর্মী আমাদের বলেছেন একই ঘরে পুরুষ সহকর্মীরা যে ধরনের বাক্যবিনিময় করেন বা যে ধরনের শব্দ ব্যবহার করেন তাতে তাদের বসতেও অস্বস্তি হয়!’

তা ছাড়া সারা দেশের পুলিশ বাহিনীতে মহিলাদের সংখ্যা পাঁচ শতাংশ থেকে একলাফে তিরিশ শতাংশে নিয়ে যাওয়াটাও যে মোটেই সহজ নয় সে কথাও তারা মনে করিয়ে দিচ্ছেন। সামাজিক ও মানসিক বাধা কাটিয়ে ওঠা ছাড়াও এর জন্য পুলিশে নতুন নিয়োগের হার অনেকগুণ বাড়াতে হবে, খরচও বাড়বে সেই অনুপাতে – এবং তারপরেও সময় লেগে যাবে অন্তত পাঁচ থেকে দশ বছর!

আন্তর্জাতিক এর আরও খবর
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত

ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

মায়ানমারের আসন্ন নির্বাচন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উচ্চ প্রতিনিধির বিবৃতি

মায়ানমারের আসন্ন নির্বাচন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উচ্চ প্রতিনিধির বিবৃতি

মামদানি কী শিখালেন? – মারজান আহমদ চৌধুরী ফুলতলী

মামদানি কী শিখালেন? – মারজান আহমদ চৌধুরী ফুলতলী

সর্বশেষ সংবাদ
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top