logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫, ৫:০০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অসদুপায় ঠেকাতে পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকদেরও কেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  শুধু কেন্দ্র সচিব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।  তবে পরীক্ষা চলাকালে তার মোবাইল ব্যবহারের উপরও কড়াকড়ি থাকবে।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য তুলে ধরেন।

এসএসসি, এইচএসসিসহ পাবলিক পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেক পরীক্ষার্থী এসব নিয়ে হলে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।  আর পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকদের মোবাইল ফোন বহনে এতদিন কোনো নিষেধাজ্ঞা ছিল না। এর আগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়ও মোবাইল ফোনসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে সরকারি কর্ম কমিশন।

শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো পরীক্ষক মোবাইল ফোন ও কোনো ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্র সচিবকেও নিজের মোবাইল ফোন অন্য কোনো কক্ষে রেখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।  প্রয়োজনে তিনি ওই কক্ষে গিয়ে ফোন ব্যবহার করতে পারবেন।  পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারো কাছে মোবাইল ফোন ও কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভায় গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, মোবাইল ফোন ছাড়াও বিভিন্ন ধরনের ঘড়ি ব্যবহার করে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করে। এছাড়া বিশেষ কলমে মোবাইল সিম ব্যবহার করা হচ্ছে।

চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ না ওঠায় সন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।  তবে পরীক্ষার হলে কিছু সংখ্যক পরীক্ষকের পরীক্ষার্থীদের সহায়তার ঘটনায় ক্ষোভ জানিয়ে নাহিদ বলেন, পুরো শিক্ষক সমাজের উপরই এই কলঙ্ক বর্তায়। এর সঙ্গে জড়িত কেউই রেহাই পাবেন না।

গত ৮ মে বরগুনার আমতলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকলে সহায়তার অভিযোগ উঠলে ওই কেন্দ্রের সব পরীক্ষা বাতিল করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্বে যারা আছেন তারাও যদি পরীক্ষার্থীদের কোনো ধরনের সহযোগিতা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অনৈতিক কোনো কাজে জড়ালে তার চাকরি চলে যাবে।  পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষক পরীক্ষার্থীদের সহায়তা করছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও শিক্ষামন্ত্রী জানান।

সভায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top