logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

পূর্ণাঙ্গ স্থলবন্দর হচ্ছে সিলেটের তামাবিল ও শেওলা

প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫, ৭:৫২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সিলেটের তামাবিল ও শেওলা শুল্ক স্টেশন পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত হচ্ছে।  তামাবিলে অবকাঠামোগত উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শেওলা শুল্ক স্টেশন পরিদর্শন করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ।  দ্রুত সময়ের মধ্যেই নৌপরিবহন মন্ত্রণালয়ে শুল্ক স্টেশনটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করার প্রস্তাব পাঠান হচ্ছে।  আশা করা হচ্ছে এ দুটি স্থলবন্দরের কার্যক্রম শুরু হলে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আমদানি-রফতানি বৃদ্ধি পাবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্টেশন পরিদর্শনকালে জানিয়েছেন, ছয় মাসের মধ্যে শ্যাওলাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হবে। এক বছরের মধ্যে উন্নীত করা হবে স্থলবন্দরে।  একই দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল শুল্ক স্টেশনে অবকাঠামোগত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
সিলেটের সহকারী কমিশনার ওমর মুবিন জানান, তামাবিলে পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণকাজ শুরু হয়ে গেছে। এছাড়া শেওলাকে স্থলবন্দরে উন্নীতকরণের প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও জানান, পূর্ণাঙ্গ স্থলবন্দর হলে তামাবিল দিয়ে পণ্য আমদানি-রফতানি বাড়বে। শেওলা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পণ্য রফতানির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতেই দুটি শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করা হচ্ছে। আঞ্চলিক বাণিজ্য বাড়াতে শেওলা স্থলবন্দর নির্মাণ করা হচ্ছে। প্রায় ২৫ একর জায়গার ওপর নির্মাণ করা হবে শ্যাওলা স্থলবন্দর। এ প্রকল্পের আওতায় বিদ্যমান ১৫ একরের বাইরে নতুন করে ৯ একর জমি অধিগ্রহণসহ গুদাম, ইয়ার্ড, নিরাপত্তা প্রাচীর, ওয়েটব্রিজ স্কেল, ট্রাক পার্কিং ও ডমেস্টিক ব্যারাক নির্মাণ করা হবে।  গত সপ্তাহে স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এ শুল্ক স্টেশন পরিদর্শন করে গেছেন।
তামাবিল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, গত মে মাসে এ স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  এর পরই উন্নয়নকাজ শুরু হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকা।
তামাবিল স্থলবন্দরের বিপরীতে ভারতীয় ল্যান্ড কাস্টম (এলসি) স্টেশনের নাম ডাউকি।  ডাউকি এলসি স্টেশনকে সম্প্রতি ভারত সরকার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) হিসেবে ঘোষণা করেছে এবং এর মানোন্নয়ন কাজ চলছে।
অন্যদিকে ২০০১ সালে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হলেও এখানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কোনো স্থাপনা বা অবকাঠামো নেই। তবে কাস্টম ও ইমিগ্রেশনের কার্যালয় আছে।  এ স্থলবন্দর দিয়ে প্রধানত কয়লা, চুনাপাথর ও ফল আমদানি এবং প্রসাধন সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য ও ইট রফতানি করা হয়। এছাড়া প্রতি বছর প্রায় ১০ হাজার যাত্রী তামাবিল-ডাউকি সীমান্ত দিয়ে যাতায়াত করে থাকে। দেশের ব্যস্ততম এ শুল্ক স্টেশনে ওয়েটব্রিজ না থাকায় সরকার প্রচুর পরিমাণ শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে।
তামাবিল শুল্ক স্টেশনের মোস্তাক আহমেদ নোমানী জানান, এ স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা হলে ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত হবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

বেড়েছে ঋণের বোঝা : বিশ্বব্যাংক
ড. ইউনুসের সময়ে ৩০ লাখ দরিদ্র হয়েছেন

বেড়েছে ঋণের বোঝা : বিশ্বব্যাংক
ড. ইউনুসের সময়ে ৩০ লাখ দরিদ্র হয়েছেন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top