logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

মৌলভীবাজার আইসিবি ইসলামি ব্যাংকে গেলেই টাকা নেই!

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব আজ (১৪ মে) চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন  তার নিজের একাউন্ট থেকে টাকা উঠাতে।কিন্তু ব্যাংক তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে চেকের ছবি দিয়ে তিনি ফেসবুকে একটি ট্যাটাস দিয়েছেন। তাতে লিখেছেন ‘আইসিবি ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো ক্যাশ সংকট।টাকা দিতে পারবে না। জানতে চাইলাম কত দিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানলেন, দুইসাম ধরে এই ব্যাংক টাকা দিচ্ছে না। ব্যাংকের এক কর্মকর্তা বলেন আমাদের কিছুই করণীয় নাই। যত পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন। বাংলাদেশ ব্যাংকই আমাদের এই অবস্থার মধ্যে ফেলেছে।’

ইমাদ উদ-দীন লিখেছেন, এ কেমন অদ্ভুত কথা। আমার টাকা আমায় দিতে কেনো এমন অপরাগতা। এই ব‍্যাংক কি দেউলিয়াত্বের দিকে। তা না হলে কেনো এমন গ্রাহক হয়রানি? সংশ্লিষ্টরা কি এসি রুমে বসে বসে কেবল আঙুল চুষেন। মনতোষ দাশেন মন্তব্য, মানুষ কোথায় নিরাপত্তার জন্য টাকা রাখবে?

শারিক খালেদ সাইফুল্লাহ লিখেছেন, এই ব্যাংক ৬ মাস আগে থেকেই রেড লাইনে, তার সাথে আরো ১৫ টি ব্যাংক। চারবাক উত্তরাধুনিক নামে ফেসবুক চালান মহসীন বখত মন্তব্য করেছেন, রিজার্ভেও টাকা নাই ,সব চালান হয়ে যাচ্ছে বিদেশে। ক্ষমতাকেন্দ্রে একটা শক্তিধর মাফিয়াচক্র সক্রিয়। সরকার বলতে যা বুঝায় তারা শরিক না হয় অসহায়।তুমি নিশ্চয় জানো, হাওর কাউয়া দীঘিতে সৌরবিদ্যুত প্রকল্পের নামে এই মৌলভিবাজারের প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। এটা কেবল দেশের টাকা হরিলুটের জন্য নেয়া হচ্ছে।চট্রগ্রামের গুনধর মাফিয়া ইয়াবা বদির কাউয়া দীঘিতে জমি কেনার সংবাদ নিশ্চয় জানো। কেন্দ্রের সেরা গৌসকুতুব দরবেশ মাফিয়াচক্র তাদের ছোটছোট পোনা ছেড়ে দিয়ে এই অঞ্চলকে আগে করতলে নেবার ষোলকলা পূর্ণ করছে। ব্যাংকগুলো এখন সিক্রেটভাবে কার্যত দেউলিয়া, কিছুদিন পরে কোনো কোনো ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে।

সফিকুর রহমান সবুজ লিখেছেন, বাংলাদেশ ব্যাংক নামে মাত্র একটা দায়িত্ব নিয়ে আছে। যাদের কাজ টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া।দেওয়ান মুক্তাদির গাজীর মন্তব্য,পাবলিকের টাকা নিয়ে তামাশা শুরু হয়েছে। উত্তম বিশ্বাসের বক্তব্য, এস আলম গ্রুপকে লোন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দিয়েছিল? কিছুদিনের মধ্যে ব্যাংকটি কো-অপারেটিভ এ পরিনত হতে পারে। আবদুর রব ভুট্টোর মন্তব্য, শুধুমাত্র দেউলিয়া ঘোষণা বাকি।জাহের আহমদ চৌধুরীর লিখেছেন, অপেক্ষা করুন, অন্য ব্যাংক ও শুরু করবে ।জাকির চৌধুরীর মন্তব্য,দেশের অবস্থা খুব খারাপ।

শেখ এনামুল হোসাইনের মন্তব্য, এই ব্যাংক থেকে অনেক কষ্ট করে আমার কিছু টাকা উটাইছি এখনো কিচ্ছু টাকা তাদের কাছে রয়েছে তারা বর্তমানে ১০ হাজার টাকাও দিতে পরছে না।আবুল কালাম আজাদ লিখেছেন,বিষয় টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হোক।

জানা গেছে, মৌলভীবাজার শহরের ব্যস্ততম এলাকা চৌমোহনার কোর্ট রোডে অবস্থিত আইসিবি ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখা।প্রতিদিন শতাধিক গ্রাহক টাকা উঠাতে গিয়ে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। নিজের টাকা ব্যাংক থেকে উঠাতে না পারায় অনেককেই সমস্যা পোহাতে হচ্ছে। গত ৬ মে টাকার অভাবে প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল। পরে প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের কিছু টাকা পাওয়া গেলে তালা খুলে অফিস কার্যক্রম শুরু হয়। এ নিয়ে জেলা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন বলেন, হেড অফিস থাকি ২ মাস ধরে বলা হচ্ছে, আমার শাখায় প্রয়োজনীয় টাকা পাঠানো হবে। কিন্তু এতে কোন সুরাহা হচ্ছে না। আমার এখানে কাস্টমার রয়েছেন ৪শ জন। কিন্তু টাকা নাই। রোববার এমন হইছে, গ্রাহকরা টাকার জন্য মা-বাপ তুলে গালাগালি শুরু করেছে।
তিনি জানান, রোববার হেড অফিস থেকে বলা হয়েছে, বিএফটিএন করতে, তারা ৫ লাখ টাকা দিচ্ছেন। কিন্তু রাত ১২ পর্যন্ত অপেক্ষা করেছি। টাকা দেয়া হয়নি। আজ সিদ্ধান্ত নিয়েছি, ব্যাংক খুলবো না। ব্যাংক খুলে আমি গ্রাহকদের মার খাব নাকি? তিনি হেড অফিসকে উদ্যেশ্য করে বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলাম আমরা। আর এগুলো তারা নিয়ে নিলেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

বেড়েছে ঋণের বোঝা : বিশ্বব্যাংক
ড. ইউনুসের সময়ে ৩০ লাখ দরিদ্র হয়েছেন

বেড়েছে ঋণের বোঝা : বিশ্বব্যাংক
ড. ইউনুসের সময়ে ৩০ লাখ দরিদ্র হয়েছেন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

চাকুরি হারিয়ে এখন সফল বরই চাষি গিয়াস উদ্দিন

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার দোসররা লুট করেছেন ১৭ বিলিয়ন ডলার

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে তিন ঘন্টা তালা!

সর্বশেষ সংবাদ
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top