logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. ইসলামী জিন্দেগী

বিশ্বময় ছড়িয়ে গেল ফুলতলী ছাহেবের দারুল কিরাতের খেদমত

প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ

হাফিজ সাব্বির আহমদ::

রামাদ্বান মাসকে কেন্দ্র করে পবিত্র কুরআনের যে খেদমত হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (রহ.) শুরু করেছিলেন তা আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কোন ধরনের সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রায় ৮০ বছর ধরে দারুল কেরাতের এই খেদমত পরিচালিত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দারুল কেরাতের অনুমোদিত শাখা কেন্দ্র রয়েছে।

চল্লিশের দশকে এক নূরানি ইশারায় দারুল কেরাতের ভিত্তি রচিত হয়। তৎকালীন বিশিষ্ট আলেম ও বুযুর্গ হযরত আব্দুন নূর গড়কাপনী (র.) স্বপ্নযোগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদিষ্ট হয়ে ফুলতলী ছাহেবের কাছে কেরাত শিক্ষার আবদার জানান। এর পরিপ্রেক্ষিতে ১৯৪৬ সালে ভারতের আদম খাকি নামক স্থানে দারুল কেরাতের অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৫০ সালে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গঠন করে আনুষ্ঠানিকভাবে এর পথচলা শুরু হয়। এটিই বিশ্বের প্রথম তারতিলের সাথে একাডেমিক কুরআন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে এর অনুসরণে বিভিন্ন কর্তৃপক্ষ দারুল কেরাতের একাডেমিক সিস্টেম চালু করেছেন। যা অবশ্যই ভালো উদ্দ্যোগ। এর প্রতিদান ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) পাবেন ইনশাআল্লাহ।

হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নানামুখি দ্বীনের খেদমত রয়েছে। সকল খেদমতের মধ্যে দারুল কেরাতের খেদমত ফুলে ফসলে সুশোভিত হয়ে বিশ্বের আনাছে কানাছে সুঘ্রাণ ছড়াচ্ছে। তিনি মানুষের হৃদয়ে সহিহ তেলাওয়াতের সুর বুনে দিয়েছেন। ফুলতলী ছাহেব কিবলার পরে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর সুযোগ্য বড় ছাহেবজাদা শায়খুল হাদিস হযরত মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর ভূমিকা অগ্রগন্য। যার অক্লান্ত পরিশ্রম ও সুশৃঙ্খল পদ্ধতি এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়েছে। তিনি ছোটদের জন্যে রচনা করেছেন তেলাওয়াতের কায়দা কানুন সম্বলিত কিতাব তাজবীদ শিক্ষা। এছাড়া ফুলতলী ছাহেব রচিত উর্দু তাজবীদগ্রন্থ আল কাউলুছ ছাদিদের সাবলিল বাংলা অনুবাদও তিনি করেছেন।

ফুলতলী ছাহেব বাড়িতেই রয়েছে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর হেড অফিস। এর মাধ্যমে সারাবিশ্বের শাখাগুলোর কার্যক্রম তদারকি করা হয়। এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৪ হাজারের মতো শাখা কেন্দ্র রয়েছে। ফাইনাল ইয়ার তথা ছাদিছ জামাতের পড়াশুনা সিলেটের জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ি থেকে শেষ করতে হয় এবং সেখানেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী প্রধান কেন্দ্র ফুলতলী ভর্তি হন। তাদের আবাসন ও খাবারের ব্যবস্থা ছাহেব বাড়ি থেকেই বহন করা হয়। এ এক অনন্য নজির। ফুলতলী ছাহেব বাড়ির প্রত্যেক সদস্যই দারুল কেরাতের জন্য নিবেদিত। নিজেদের আরাম আয়েশ বাদ দিয়ে সার্বক্ষনিক ছাত্রদের দেখভালের মধ্য দিয়ে তাদের মাস কাটে।

হযরত ফুলতলী ছাহেব কিবলা দারুল কেরাতের খেদমতের সম্প্রসারণে ট্রাস্টের নামে ৩৩ একর জায়গা ওয়াক্ফ করে দিয়েছেন। এর যাবতীয় আয় দারুল কেরাতের পেছনে ব্যয় করা হয়। এছাড়া এই ট্রাস্টের অধীনে পাশকৃত ক্বারী ছাহেবদের ‘লতিফিয়া ক্বারী সোসাইটি’ নামে একটি সংগঠন রয়েছে। উপজেলা ভিত্তিক এই সংগঠনের দায়িত্বশীলরা খেদমত আঞ্জাম দেন। নতুন কোন এলাকায় দারুল কিরাতের শাখা কেন্দ্র খোলতে হলে একটি স্বচ্ছ কমিটির মাধ্যমে লতিফিয়া ক্বারী সোসাইটির সুপারিশক্রমে অনুমোদিত হয়। এছাড়া প্রধান কেন্দ্র থেকে প্রতিটি শাখা কেন্দ্র রমজান মাসে পরিদর্শন করা হয় এবং অডিটের মাধ্যমে ছাত্র, উস্তাদের লিপিবদ্ধ নামের তালিকা ও আয়ব্যয়ের স্বচ্ছতা নিরূপন করা হয়। এতে কোন ধরনের ঘাপলা থাকলে কমিটিকে জবাবদিহি করতে হয়। ক্ষেত্র বিশেষে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে শাখার অনুমোদন বাতিল করা হয়। এছাড়া প্রতিবছর শাখার প্রদান ক্বারী ছাহেবকে ফুলতলী থেকে প্রশিক্ষণ নিতে হয়। এসময় তাদেরকে সেন্টার পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

দারুল কেরাত শাখা পরিচালনা এক ব্যতিক্রমি পদ্ধতি। এর সাথে শত শত পরিবার, গ্রাম, পাড়া মহল্লার মানুষ স্বপ্রণোদিতভাবে জড়িয়ে আছেন। এর প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। মানুষের স্বেচ্ছায় প্রদত্ত দান অনুদানে বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে।

জানা যায়, দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হযরত ফুলতলী ছাহেব কিবলা (র.) তাঁর পীর ও মুর্শিদ হযরত ইয়াকুব বদরপুরী (রহ.) এর নির্দেশে প্রথমে বিশ্ববিখ্যাত কারী হযরত ইরকসুস আল মিসরী (রহ.) এর অন্যতম শাগরিদ হযরত মাওলানা হাফিয আব্দুর রউফ শাহবাজপুরী, করমপুরী (রহ.) ছাহেবের নিকট কোরআন শরীফ তেলাওয়াতের তালিম নেন। পরবর্তীতে মক্কা শরীফের ইমামগণের পরীক্ষক, মিসরী বংশোদ্ভূত, রঈসুল কুররা হযরত আহমদ হিজাযী (রহ.)-এর নিকট কিরাতের শিক্ষা গ্রহণ করেন। আহমদ হিজাযী (রহ.) ফুলতলী ছাহেব কিবলাহকে নসিহত করে বলেছিলেন- এটা তোমার কাছে আমার আমানত, এতে যেন খেয়ানত না হয়। উস্তাদের এ নির্দেশকে ফুলতলী ছাহেব সারাজীবন পালন করে গেছেন। ##

হাফিজ সাব্বির আহমদ : পরিচালক, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকে।

ইসলামী জিন্দেগী এর আরও খবর
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তাৎপর্য ll হাফিজ সাব্বির আহমদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তাৎপর্য ll হাফিজ সাব্বির আহমদ

সর্বজনীন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ll মো. সাইফুল ইসলাম

সর্বজনীন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ll মো. সাইফুল ইসলাম

হযরত মোহাম্মদ (সা.) প্রদর্শিত পথই নন্দিত ও স্বীকৃত ll সরওয়ার আহমদ

হযরত মোহাম্মদ (সা.) প্রদর্শিত পথই নন্দিত ও স্বীকৃত ll সরওয়ার আহমদ

নবীর মিলাদে খুশি হওয়া কুরআনিক নির্দেশ ll মাওলানা বদরুজ্জামান রিয়াদ

নবীর মিলাদে খুশি হওয়া কুরআনিক নির্দেশ ll মাওলানা বদরুজ্জামান রিয়াদ

সর্বশেষ সংবাদ
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top