মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম’র জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আজ রোববার দুপুর ২.৩০ ঘটিকায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভোগতেরা নিজ গ্রামে তাঁর জানাজায় হাজারের বেশি লোকসমাগম হয়।
এসময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর নেতৃত্বে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুসকে সালাম গার্ড অব অনার প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম গতকাল (শনিবার) ১২.১০ ঘটিকায় সিলেট মাউন্টএডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আব্দুস সালাম একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন। সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে তার ভুমিকা ছিলো সক্রিয়।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






