নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্কঃ মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর এই কর্মস্থলে নতুন করে আগমনে স্বাগত জানান। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।






