শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক
এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।






