জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডঃ শফিকুর রহমানের নির্বাচনে জনসভায় এক হিন্দু বক্তা জয়বাংলা বলে বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যেই তার বক্তব্যটি ভাইরাল হয়ে যায়।
অনেকেই বক্তব্যের জয়বাংলা অংশটি কেটে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
অনেকেই বলতে দেখা যায় দীর্ঘদিনের অভ্যাস একদিনে পরিবর্তন হবে না।
আবার কেউ কেউ বলছেন জয়বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান। ১৯৭১ সালে জয়বাংলা বলেই মুক্তিযোদ্ধরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে এই স্লোগানটিকে আওয়ামী লীগ তাদের নিজেদের স্লোগান হিসেবে দখল করে নিয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্লোগান-ও জনগণের মধ্যে ফিরিয়ে দিচ্ছে।
আজ ৭ ফেব্রুয়ারী মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশে জুড়ী উপজেলার এক হিন্দু পন্ডিত বাবু আনন্দ সাধু জয়বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
পূর্বদিক/ডেস্ক/টিকে




