মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে না পাঠিয়ে জামিন প্রদান করেন।
এর আগে, বুধবার (১৮ মার্চ) মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
রায়হান আহমদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি অতীত সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, তার জামিন মঞ্জুর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।





