হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি সামরিক অভিযানে তারা একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।
দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘সফল অভিযানের’ মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এতে অংশ নেয় ইরানের সমন্বিত যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তর।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার গোলায় ধ্বংস হওয়া ড্রোনের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮টিতে। সূত্র: বিবিসি
পূর্বদিক/এসএ





