logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা

প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি হামলা ও ভাঙচুরের ঘটনার পর টানা চার দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ হাসপাতালটি দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই হাসপাতালটিতে শুধু চা শ্রমিকরাই নয়, আশপাশের সাধারণ মানুষও চিকিৎসাসেবা গ্রহণ করতেন।

গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রী ঐশি রবিদাস (১৩)-এর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একদল উত্তেজিত ব্যক্তি হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের ওপর হামলা করে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মাথাব্যথা নিয়ে ঐশি রবিদাস হাসপাতালে ভর্তি হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেন। তবে রোগীর স্বজনরা তখন স্থানান্তরে সম্মত হননি। পরদিন সকালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর চা বাগানের এক নেতার নেতৃত্বে উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালের পরিচালক ডা. আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করে এবং অন্যান্য চিকিৎসকদের মারধর করে। এ সময় হাসপাতালের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের পরিচালককে উদ্ধার করে। তবে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে হাসপাতাল ত্যাগ করেন। এরপর থেকেই হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ফলে শনিবার থেকে চা শ্রমিকরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী চা শ্রমিক জানান, ক্যামেলিয়া হাসপাতালই ছিল তাদের প্রধান ভরসা। অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু হামলা ও ভাঙচুরের কারণে এখন তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

নিহত শিশুর স্বজনদের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই ঐশির মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া উচিত।

রোববার শমশেরনগর চা বাগানে সংশ্লিষ্টদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো হাসপাতাল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত শেষ করে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু না হলে চা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

মুঠোফোনে আলাপকালে সংশ্লিষ্ট এক শ্রমিক নেতা জানান, তিনি এ উত্তেজনার সৃষ্টি করেননি; বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমি উপস্থিত না থাকলে পরিচালককে নিরাপদে বের করা সম্ভব হতো না।” ফেসবুকে দেওয়া তার ভিডিও বক্তব্য প্রসঙ্গে তিনি স্বীকার করেন, “এ মুহূর্তে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি।”

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা রামভজন কৈরী বলেন, “ঐশির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।” তিনি আরও জানান, হাসপাতালের সেবা পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, “হাসপাতালটি একটি স্বতন্ত্র ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। পুরো বিষয়টি ইংল্যান্ডে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন পর্যবেক্ষণ করছে। শিশুটির মৃত্যুর কারণ, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না এবং হামলার ঘটনাও পৃথকভাবে তদন্ত করা হবে।”

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকদের ফিরে আসা কঠিন। ফলে হাসপাতাল চালু হওয়া এখন সম্পূর্ণভাবে ফাউন্ডেশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top