যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনুছের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করে গিয়েছে। এই চুক্তি সম্পাদনের ফলে সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান সরকার বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি জ্বালানি সংকট নিরসনে তেল আমদানিতেও আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। এই অসম চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনায় বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকি ইমনের সভাপতিত্বে ও যুবনেতা অ্যাডভোকেট আবুল হায়দার মোঃ তরিক এর পরিচালনায় বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জহরলাল দত্ত, যুবনেতা অ্যাডভোকেট সুকান্ত নন্দি, ছাত্রনেতা জ্যোতিষ মোহন্ত।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন আমেরিকার সাথে এই দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বিএনপি সরকার অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।
পূর্বদিক/এসএ





