logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব

প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন বকুল-এর কাছে দেওয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

পত্রে উল্লেখ করা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব। হাসপাতালের পেছনের পূর্ব দিকে থাকা ফাঁকা জায়গায় একাধিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের সুযোগ রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করা যেতে পারে।

এছাড়া সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান-এর উদ্যোগে নির্মিত তিনতলা নার্স ট্রেনিং সেন্টার ইতোমধ্যে বিদ্যমান থাকায় প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে বলে পত্রে উল্লেখ করা হয়। নার্সদের জন্য একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

সংসদ সদস্য নাসের রহমান বলেন, বিদ্যমান মূল হাসপাতাল ভবনে আরও দুই তলা সংযোজন এবং পুরাতন ভবন সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা ৪০০-তে উন্নীত করা সম্ভব। এতে ব্যয় তুলনামূলকভাবে কম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন প্রস্তাবিত নতুন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় মৌলভীবাজারে এই প্রকল্প বাস্তবায়নে কম ব্যয় হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব। এ বিষয়ে দ্রুত একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, এমপি নাসের রহমানের ডিও লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী একই দিন সচিব বরাবর স্বাক্ষর করে পত্রটি প্রেরণ করেছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে নাসের রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্য মন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি প্রকাশ করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। এ দাবির বিষয়ে আজ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

তিনি আরও লেখেন, “আশা করি মৌলভীবাজারবাসীর এই দাবি আর দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না। খুব শিগগিরই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, ইনশাআল্লাহ।”

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার

শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার

মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত

মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত

কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড

জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড

শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫

শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫

জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প

জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
<span style='color:red;font-size:16px;'>সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়</span>	 <br/> বাংলা নববর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা
সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়
বাংলা নববর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা
জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প
জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
<span style='color:red;font-size:16px;'>শতবর্ষী ঐতিহ্যের টান</span>	 <br/> ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা
শতবর্ষী ঐতিহ্যের টান
ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু
পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু
শ্রীমঙ্গলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
শ্রীমঙ্গলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বয়স হয়েছিল ৯২
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বয়স হয়েছিল ৯২
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top