আমরা এতো দিন কইছিনা এখন কইয়ার, গণভোটে হ্যাঁ’তে মারিদেইন যানি : নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন নাসের রহমান। তিনি এক নির্বাচনী সভায় বলেন- আমরা এতো দিন কইছি না, এখন কইয়ার, আপনারা গণভোটে হ্যাঁ’তে মারিদেইন যানি। আল্লায় যানে কিতা ওইবো। তাও হ্যাঁ’তে দিলাইন যানি।
শনিবার রাতে রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের নির্দেষ দেওয়া হয়েছে গণভোটের পক্ষে বলার। আপনারা হ্যাঁ’ত দিলাইন যেনো।
এম নাসের রহমান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম মাইফুর রহমানের ছেলে ও সাবেক এমপি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
পূর্বদিক/ডেস্ক/টিকে





