logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। প্রতি বছরের মতো চৈত্র মাসের এই ঐতিহ্যবাহী পূজা সনাতনী ভক্তদের মাঝে নিয়ে এসেছে ধর্মীয় আবহ, ভক্তি আর আনন্দের অনন্য সমাবেশ। মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ, ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বুধবার সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাসন্তী পূজোর আয়োজন।

উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় ৫০টি পূজা মণ্ডপে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশানঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকার বিভিন্ন মণ্ডপ, দেববাড়ি, সবুজবাগ শ্মশানঘাট, উত্তসুর, গন্ধর্বপুর এবং সন্ধানী আবাসিক এলাকা।

পূজা দেখতে আসা সঙ্গীতা চৌধুরী সুচি বলেন, “আমরা প্রতি বছর এই পূজার জন্য অপেক্ষা করি। বন্ধুবান্ধব, বড় ভাই ও ছোট বোন- সবাই মিলে পূজা দেখতে বের হয়েছি। পড়াশোনার কারণে আমরা বছরের বেশিরভাগ সময় একেকজন একেক জায়গায় থাকি। কিন্তু পূজা এলেই সবাই একত্রিত হতে পারি। একসঙ্গে আনন্দ-উল্লাসে সময় কাটাই। এই পূজার আনন্দ মিস করার মতো নয়। খুব ভালো লাগছে, সবাই মিলে পূজা উপভোগ করছি।”

প্রযুক্তা ভট্টাচার্য বলেন, “আজ সপ্তমীর পূজায় আমরা সবাই মিলে মায়ের কাছে অঞ্জলি দিয়েছি। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন সবাই এসেছেন। সবার সঙ্গে দেখা হয়েছে, অনেক আনন্দ করেছি। এখন বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। আসলে পূজা মানেই অন্যরকম অনুভূতি- পূজা এলেই সবাই একসঙ্গে বের হই, খাওয়া-দাওয়া করি। বাসন্তী পূজা হলেও আনন্দটা একদম দুর্গাপূজার মতোই মনে হচ্ছে।”

উল্লাস দেবনাথ বলেন, “শুনেছি বাসন্তী পূজা সনাতন ধর্মের অন্যতম প্রাচীন পূজা। যদিও শারদীয় দুর্গাপূজার আড়ালে এটি অনেকটাই চাপা পড়ে গেছে। সেভাবে জাঁকজমক বা সর্বব্যাপী আয়োজন না থাকলেও বাসন্তী পূজার ঐতিহ্য অনেক পুরোনো। জানা যায়, রাজা সুরথই এই পূজার সূচনা করেছিলেন।”

শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী জানান, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পুরোহিতদের মন্ত্রোচ্চারণে দেবী দুর্গার আবাহন করা হয় এবং ভক্তরা ভক্তিভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।”

পুরোহিত লিটন ভট্টাচার্য জানান, “২৪ মার্চ মঙ্গলবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ মহাসপ্তমী থেকে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আগামী ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে।”

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শরৎকালে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার মতোই চৈত্র মাসে বসন্তকালে পালিত হয় বাসন্তী দুর্গাপূজা। যদিও সময়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজার জৌলুস বেড়েছে, তবুও বাসন্তী পূজাকেই আদি দুর্গাপূজা হিসেবে বিবেচনা করা হয়। পুরাণ মতে, রাজা সুরথ প্রথম এ পূজার প্রচলন করেন। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজার প্রচলন করেন।

সব মিলিয়ে, শ্রীমঙ্গলে বাসন্তী পূজাকে ঘিরে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ, যা ভক্তদের মনে এনে দিচ্ছে প্রশান্তি ও ধর্মীয় আবেগের এক অপূর্ব অনুভূতি।

জাতীয় এর আরও খবর
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ

দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে
পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে
পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেড় বছর আমি কোনো আলোচনায় নেই
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির লোমহর্ষক গল্প

দেড় বছর আমি কোনো আলোচনায় নেই
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির লোমহর্ষক গল্প

সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top