যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির
আন্তর্জাতিক ডেস্ক: সম্মুখসারির একাধিক অঞ্চলে একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দীর্ঘস্থায়ী এই সামরিক তৎপরতার কারণে দেশটির সশস্ত্র বাহিনীতে ক্রমেই প্রকট হয়ে উঠছে সেনা সংকট। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বাহিনীর সক্ষমতা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।
বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৈঠকে ইয়াল জামির বলেন, “আমি আপনাদের সামনে ১০টি লাল সংকেত তুলে ধরছি।” তিনি সতর্ক করে বলেন, বর্তমান সেনা সংকট দ্রুত সমাধান করা না গেলে অচিরেই ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা হারাতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরেন সেনাপ্রধান। এর মধ্যে রয়েছে- সেনাবাহিনীতে নতুন নিয়োগসংক্রান্ত আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্বের সময়সীমা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের সামরিক ও কৌশলগত অবস্থান আরও চাপে পড়তে পারে।
পূর্বদিক/এসএ





