logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

নিহত জুনায়েদ মিয়া

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাদেআলীসা গ্রামের কামারপাড়া এলাকার একটি পতিত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত জুনায়েদ মিয়া উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের প্রবাসী মো. রমিজ মিয়ার ছোট ছেলে। সে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জুনায়েদ বাড়ির পাশের রাস্তায় বসে মোবাইলে গেম খেলছিল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দুই দিন পর রোববার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই জুবায়েদ মিয়া জানান, “রোববার দুপুর ১২টার দিকে তার মোবাইলের ইমো অ্যাপে একটি অজ্ঞাত আইডি থেকে হুমকিমূলক বার্তা আসে। বার্তায় জুনায়েদকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি মেসেজের স্ক্রিনশট সংরক্ষণ করে থানায় জানান। তবে রাত ৮টার দিকে আরও একটি বার্তা আসে, যাতে প্রেরকরা পালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কামারপাড়া এলাকায় তার ভাইয়ের মরদেহ পাওয়া যায়।”

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে নিহতের আত্মীয় রবিন আহমেদ বলেন, “নিখোঁজের দিন থানায় গেলে পুলিশ প্রথমে অপেক্ষা করতে বলে। পরদিন জিডি করার পরও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এবং তেমন কোনো অনুসন্ধান চালায়নি। যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তিনি।”

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “এসপি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করছেন দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা

হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top