logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

মুঠোফোনে কথা বলার ওপর সারচার্জ আরোপ

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৬:৩৭ পূর্বাহ্ণ

 imagesিিিিিিিিিিিি

পূর্বদিক ডেস্ক ::

মুঠোফোনে কথা বলা ও অন্যান্য সেবার জন্য ১ শতাংশ হারে ‘উন্নয়ন সারচার্জ’ আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার। এর ফলে মুঠোফোন ব্যবহার করে সেবার জন্য প্রতি ১০০ টাকা খরচ হলে এক টাকা বাড়তি সারচার্জ দিতে হবে।

সচিবালয়ের গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবটি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রজ্ঞাপন জারির দিন থেকেই এটি কার্যকর হবে। সিম কার্ড ও রিম কার্ডের জন্য এ সারচার্জ প্রযোজ্য হবে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সারচার্জের টাকা সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে এনবিআর মুঠোফোন অপারেটরসহ অংশীজনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে এ প্রস্তাব করে।
সম্ভাব্য হিসাবের তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারচার্জ বাবদ বছরে সরকারের অতিরিক্ত রাজস্ব আসবে ১৪০ কোটি টাকা। হিসাব করে দেখা গেছে, একজন সিম ব্যবহারকারী গড়ে মাসে ২০০ টাকা খরচ করেন। এ হিসাবে মাসে গড়ে দুই টাকা সারচার্জ হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে মুঠোফোনে কথা বলার খরচ বাড়বে। এনবিআরসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রি-পেইড মুঠোফোন ব্যবহারকারী কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হবে। আর পোস্ট-পেইড ফোন ব্যবহারকারীরা বিল পরিশোধের সময় ১ শতাংশ বাড়তি অর্থ দেবেন। বর্তমানে দেশে প্রায় সাড়ে ১১ কোটি মুঠোফোন ব্যবহারকারী রয়েছেন।
এনবিআর সূত্র জানায়, খরচের ওপর সারচার্জ আরোপ করায় ভিন্ন আঙ্গিকে এ অর্থ কাটবে এনবিআর। নতুন নিয়ম কার্যকর হলে এক শ টাকার রিচার্জ বা ফ্লেক্সিলোড করলে একজন মুঠোফোন ব্যবহারকারী ৮৪ টাকার টক টাইম পাবেন। ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কেটে রাখার পর বর্তমানে তিনি ৮৫ টাকার টক টাইম পান। নতুন নিয়মে মূসকের পাশাপাশি ১ শতাংশ সারচার্জ কেটে রাখা হবে। এতে ফোনে কথা বলায় খরচ বাড়বে। ইন্টারনেট ব্যবহার করার জন্য রিচার্জ করলেও সারচার্জ আরোপ হবে। তবে এনবিআর সরাসরি ফোন ব্যবহারকারীর কাছ থেকে টাকা কেটে রাখবে না। মুঠোফোন অপাটেররা কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় মূসক ও সারচার্জ কেটে রেখে টক টাইম দেবে। পরে ওই অর্থ এনবিআরের কোষাগারে জমা দেবে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হওয়ার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় মুঠোফোন ব্যবহারকারীদের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে ওই ধরনের প্রস্তাব পাস করার প্রয়োজনীয় প্রস্তুতি এনবিআরের ছিল না। গতকাল তা চূড়ান্ত হলো।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

<span style='color:red;font-size:16px;'>১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো</span>	 <br/> এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

১২ কেজি এলপিজিতে ১৫ টাকা কমলো
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

সর্বশেষ সংবাদ
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
মৌলভীবাজারে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ
মৌলভীবাজারে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ
মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত
শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত
রাজনগরে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান
রাজনগরে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার
মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা
শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top