জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

এমপি এম নাসের রহমান
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান আগামী ২৫ আগস্ট সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। এ সময় তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ, প্রয়োজন ও পরামর্শ শুনবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রথমে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান। সেখানে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন।
এরপর তিনি রাজনগর উপজেলা পরিষদে তাঁর নিজ কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিনি জনগণের সঙ্গে কথা বলবেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, বিভিন্ন প্রয়োজন, অভিযোগ এবং এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।
জনগণের কথা শোনা এবং তাঁদের পাশে থাকার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
পূর্বদিক/এসএ





