logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ব্যয় হবে ৯৭৬ কোটি টাকা
ভারতের ঋণে কেনা হচ্ছে রেলের ১২০ কোচ

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:০৭ পূর্বাহ্ণ

1

 পূর্বদিক ডেস্ক ::

পশ্চিমাঞ্চল রেলের জন্য কেনা হবে ১২০টি ব্রডগেজ কোচ। সংকট মোকাবেলা ও যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ভারতের ঋণে (এলওসি) কোচগুলো কেনা হবে। এতে ব্যয় হবে ৯৭৫ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ আরো পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের বিভিন্ন মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

একনেক সভায় গতকাল মোট ৪ হাজার ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। অনুমোদিত ছয়টি প্রকল্পই নতুন। এসব প্রকল্পে সরকারের তহবিল থেকে সরবরাহ করা হবে ১ হাজার ৯২৮ কোটি ৫৩ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য ২ হাজার ৩৬৩ কোটি ৭ লাখ ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৩ লাখ টাকা রয়েছে।

১২০টি কোচ কেনায় ভারত ঋণ দেবে ৭১০ কোটি ৬৩ লাখ টাকা। আর সরকারের নিজস্ব তহবিল থেকে ২৬৫ কোটি ৩৪ লাখ টাকা সরবরাহ করা হবে। ২০১৭ সালের জুনে প্রকল্পটি সম্পন্ন হবে। প্রকল্পটির আওতায় রয়েছে এসি স্লিপার কোচ ১৭টি, এসি চেয়ার কোচ ১৭টি, নন-এসি শোভন কোচ ৬৭টি ও এসি জেনারেটর কাম প্রার্থনা কক্ষ ১৯টি।

এদিকে অর্থায়নের উত্স চূড়ান্ত না হলেও একনেক সভায় অনুমোদন করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উেক্ষপণ প্রকল্পটি। ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত। এর মধ্যে ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে ও ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে ধরা হয়েছে। বিডার্স ফিন্যান্সিংয়ের মাধ্যমে প্রকল্প সাহায্যের ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় আরো জানানো হয়, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি (স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল) এ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্যাটেলাইটটির নকশা এরই মধ্যে তৈরি করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দিতে ৪০টি ট্রান্সপন্ডারবিশিষ্ট বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ করা হবে। এর পর স্যাটেলাইটটি অরবিটাল স্লটে স্থাপন করা হবে। ভূমি থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য দুটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে। প্রকল্পটি সফল হলে ব্রডকাস্টিং ব্যয়বাবদ বছরে ১১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলেও সভায় জানানো হয়।

এছাড়া ২০৭ কোটি ৩৮ লাখ টাকায় ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদফতর। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প শেষ হবে ২০১৯ সালে। এর আওতায় নেত্রকোনা, গোপালগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় পাঁচটি ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করা হবে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ, বিদ্যুতের সিস্টেম লস কমানো ও অগ্রিম বিদুৎ বিল আদায়ের লক্ষ্যে একনেক সভায় ‘খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন হয়। প্রকল্প ব্যয়ের ৪২ কোটি ৪৩ লাখ টাকার মধ্যে সরকারের তহবিল থেকে দেয়া হবে ৩৭ কোটি ৪০ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৫ কোটি ৩ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে এটি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আমদানি-রফতানিযোগ্য পণ্যসামগ্রী গুদামজাত সুবিধাসহ হ্যান্ডলিং সুবিধা উন্নয়নে একনেক সভায় ‘তামাবিল স্থলবন্দর উন্নয়ন’ প্রকল্প অনুমোদন হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬৯ কোটি ২৬ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত এর মেয়াদকাল ধরা হয়েছে।

একনেক সভায় অনুমোদিত আরেক প্রকল্প হলো ‘নিমগাছি সমাজভিত্তিক মত্স্য চাষ’। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেকে অনুমোদিত ছয়টি প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

জাতীয় এর আরও খবর
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top