logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বাংলাদেশের আবারো পিকনিক মুডে ব্যাটিং

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৬:৩৮ পূর্বাহ্ণ

West Indies v Bangladesh 2014স্পোর্টস ডেস্ক ::
৪৮৯ রান তাড়া করে বাংলাদেশকে জিততে বলেনি কেউ। কে বলবে? ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ব্যাটসম্যানদের যে অবস্থা তাতে বরং বিশাল পরাজয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন বেশির ভাগ মানুষ। তাঁদের শঙ্কা মিথ্যে প্রমাণ করার একটা তাড়না দেখিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। কিন্তু এর পরের ব্যাটসম্যানরা যেন ‘যতটা দ্রুত সম্ভব’ টেস্ট শেষ করার দিকেই মনোযোগী হলেন বেশি। ফল, আরও একবার তাসের ঘরের মতো ধসে পড়া। প্রথম ইনিংসে কেমার রোচ শেষ করে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং। এবার শেষ করলেন একজন স্পিনার—সুলিমান বেন। সেন্ট লুসিয়া টেস্টে চতুর্থ দিনেই ২৯৬ রানের বিশাল পরাজয়ের কলঙ্ক গায়ে মেখে নিয়েছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা তার পরও ছিল আশাজাগানিয়া। তামিম, শামসুরদের ব্যাটিংয়ে মনে হচ্ছিল সফরের একেবারে শেষলগ্নে এসে নিজেদের ইমেজ হয়তো একটু হলেও বদলে দেওয়ার চেষ্টায় আছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ছিলেন প্রচণ্ড স্থিতধী, কিন্তু শামসুর ব্যাট চালিয়ে যাচ্ছিলেন স্বভাবমতোই। শামসুরের ব্যাটে মার-কাট থাকলেও তা নিয়ন্ত্রিত থাকায় ক্রিকেটপ্রেমীদের কেউ কেউ হয়তো টেলিভিশনের সামনে নড়েচড়েই বসতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত শামসুর নিজের ‘স্বভাব’ থেকে বেরিয়ে আসতে পারলেন না। জেরম টেলরের শর্ট বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারার মজায় এমনভাবেই মেতে উঠেছিলেন যে শেষ অবধি হারিয়ে ফেলেছিলেন হিতাহিত জ্ঞান। ভুলেই গিয়েছিলেন যে টেস্ট ম্যাচে শর্ট বলেই ফাঁদে পড়ার প্রভূত আশঙ্কা আছে। টেলর শামসুরকে ফেরান ওই একটি শর্ট বলেই।
টেলরের সপ্তম ওভারে শামসুর তুলেছিলেন ১৬ রান। একই জায়গা দিয়ে মেরে। পরের ওভারেই ফাঁদটা পাতলেন অধিনায়ক দীনেশ রামদিন। ক্রিক এডওয়ার্ডসকে ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে টেলরকে একই ধরনের বল করতে বললেন। শামসুর আগের মতোই এক শর্ট বল পেয়ে নিজের শট আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তুলে দেন সোজা এডওয়ার্ডসের হাতে।
শামসুরের বিদায়ের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে উঠেছিল ৪৭ রান। তিন নম্বরে এনামুল এসে তেমন কিছুই করতে পারেননি। বেনের একটি লাফিয়ে ওঠা বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে অধিনায়ক রামদিনের হাতে।
দুই উইকেট চলে যাওয়ার পর আরও একটি বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন তামিম ও মুমিনুল। এই সময়টা ছিল বাংলাদেশের ইনিংসের দারুণ একটি সময়। অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলে তামিম ও মুমিনুল আশা জাগিয়েছিলেন। দুজনের মধ্যে ১১০ রানের একটা জুটিও গড়ে ওঠে। দলীয় সংগ্রহ যখন ১৫৮, ঠিক তখনই ব্যক্তিগত ৬৪ রানে বেনের বলে তামিম শ্যারন গ্যাব্রিয়েলকে ক্যাচ দেন। ১৮১ বল খেলে মাত্র ২ চার ও ১ ছয়ে সাজানো তামিমের এই ইনিংসটি অনেক বড় কিছুরই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তামিম তাঁর ইনিংসটিকে আর বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি।
তামিম ফিরে যাওয়ার পরেই মড়ক লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে। দলীয় সংগ্রহের সঙ্গে আর মাত্র ৩৪ রান যোগ করতেই বালুর বাঁধ হয়ে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। প্রথমে মাহমুদউল্লাহ ফেরেন শূন্যরানে। এরপর তামিমের জুটিসঙ্গী মুমিনুল আউট হন ব্যক্তিগত ৫৬ রানে।
মাহমুদউল্লাহ-মুমিনুলের পর ১১ রানে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটে ‘বিরল’ হয়ে যাওয়া নাসির হোসেনের ব্যাটিং প্রতিভা কাল দলকে উপহার দিতে পেরেছে মাত্র ২ রান। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধ গড়তে চেয়েছিলেন ‘বোলার’ শফিউল ইসলাম। তিনি ১৪ রান করে লজ্জা দিয়েছেন অন্তত নাসির হোসেনকে। তাইজুল, রবিউল ও আল-আমিন হোসেনের কাছ থেকে এরপর প্রত্যাশার কিছু ছিল না।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সুলিমান বেনের সংগ্রহ ৫/৭২। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ পাঁচ উইকেট দখলের কৃতিত্ব। এ ছাড়া জেরম টেলর পেয়েছেন ৩ উইকেট। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের ২০তম ১০০ উইকেট শিকা​রি বোলার। শিবনারায়ণ চন্দরপলের কথা ভুলে গেলে হবে কীভাবে, দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট শতক। স্যার ডন ব্র্যাডম্যানের ২৯ টেস্ট শতককে ছাড়িয়ে যাওয়া চন্দরপলের ইনিংস কী কিছু শিখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের?

খেলাধুলা এর আরও খবর
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ</span>	 <br/> নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ
নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top