logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

না.গঞ্জের ৭ খুন: তারেক সাঈদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ

প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৮:৪৩ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় হাজিরার নির্ধারিত দিনে র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে না আনায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এ নির্দেশ দেন।তিনি জানান, এ মামলায় গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ২১ জনকে সোমবার আদালতে হাজির করা হয়।

কিন্তু তারেক সাঈদকে না আনায় বিচারক কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দিয়ে বাকিদের কারাগারে পাঠাতে বলেন। আগামী ১ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে বলে পরিদর্শক হাবিবুর রহমান জানান। তিনি জানান, তারেক সাঈদ ছাড়াও অসুস্থ থাকায় র্যাব সদস্য বিল্লাল হোসেনকে এবং রিমান্ডে থাকায় রুহুল আমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি।বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা তিনটি আবেদন করেছি।

মামলার অন্যতম আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে কেন আদালতে হাজির করা হয়নি এবং কারাগারে তাকে কেন জামাই আদরে রাখা হয়েছে; নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কেন অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না- তার ব্যাখা চাওয়া হয়েছে এসব আবেদন।”

তিনি জানান, তারেক সাঈদের বিষয়ে কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলার পাশাপাশি অন্য দুটি আবেদনের বিষয়ে মামলার পরবর্তী তারিখে আদেশ দেওয়া হবে বলে বিচারক জানিয়েছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী ও চন্দন সরকারের জামাতা বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয়েছে র্যাব কর্মকর্তাসহ মোট ২৪ জনকে।অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১২ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৪ জন।

জাতীয় এর আরও খবর
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

সর্বশেষ সংবাদ
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top