প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : 6 April 2026, 12:32 pm

ছবি: পূর্বদিক
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন।
সৌজন্য সাক্ষাৎটি ছিল আন্তরিক ও প্রীতিময় পরিবেশে অনুষ্ঠিত।
পূর্বদিক/এসএ






