logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের সব পোশাক কারখানাতেই নিরাপত্তার সমস্যা!

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৭:৪৯ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশের এগারোশোর বেশি পোশাক কারখানা পরিদর্শন শেষে এর প্রায় সবগুলোতেই নানা ধরণের সমস্যা দেখতে পেয়েছে পশ্চিমা পোশাক ব্রান্ডগুলোর জোট ‘একর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’।

একর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রাড লোয়েন জানিয়েছেন, প্রায় সব কারখানাতেই তারা নানা ধরণের নিরাপত্তা ঝুঁকি দেখতে পেয়েছেন। এর মধ্যে ছোট-খাট সমস্যা থেকে শুরু করে মারাত্মক ঝুঁকিও আছে।

তিনি বলেন, একর্ডের টিম এখন বাংলাদেশের কারখানা মালিক, পোশাক ব্রান্ডগুলো এবং শ্রমিক নেতাদের সঙ্গে মিলে এসব সমস্যা দূর করার চেষ্টা করছে।

আমস্টারডাম থেকে একর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট এক হাজার একশো ছয়টি কারখানা তারা পরিদর্শন করে। এর মধ্যে চারশো কারখানার জন্য ইতোমধ্যে তারা একটি সংস্কার পরিকল্পনাও চূড়ান্ত করেছে।

পরিদর্শকরা প্রায় সব কারখানাতেই নানা ধরণের নিরাপত্তা ঝুঁকি দেখতে পেয়েছেন। এর মধ্যে ছোট-খাট সমস্যা থেকে শুরু করে মারাত্মক ঝুঁকিও আছে।

এতে আরও বলা হয়, এসব কারখানা পরিদর্শনের সময় তারা প্রায় আশি হাজার সমস্যা বা ত্রুটি-বিচ্যূতি দেখতে পেয়েছে। এর মধ্যে কারখানা ভবনের ওপর ওজনের চাপ কমানোর মতো ব্যবস্থাগুলো ইতিমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।

একর্ডের পরিদর্শকরা দেখতে পেয়েছেন, অনেক কারখানা ভবনে ‘অগ্নিনিরোধক দরোজা (ফায়ার ডোর) এবং স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা (অটোমেটিক ফায়ার এলার্ম) নেই। আগুন লাগার পর যেরকম অগ্নি প্রতিরোধী নির্গমণ পথ থাকা দরকার সেই ব্যবস্থাও নেই। অনেক কারখানা ভবনের কাঠামো আরও শক্ত করার প্রয়োজন হবে।

অন্তত ১৭ টি ভবনের কাঠামো প্রত্যাশিত নিরাপত্তা মানের নীচে রয়েছে। এসব ভবনকে অনুপযোগী ঘোষণা করে সেগুলো খালি করার সুপারিশ করেছে একর্ডের পরিদর্শক টিম। এ সংক্রান্ত রিপোর্ট তারা সরকারের কাছেও জমা দিয়েছে।

তিন গুরুত্বপূর্ণ ঝুঁকি

বাংলাদেশে একর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ বলেছেন, পরিদর্শনের সময় কারখানাগুলোতে আগুন, বিদ্যুৎ ও ভবনের কাঠামো –এ তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়া হয়েছে।

তিনি বলেন, “মোটামুটি সব কারখানাতেই সার্টিফায়েড অগ্নি নিরোধক দরজা ও অটোমেটেড ফায়ার এলার্ম বা স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা চালু করা প্রয়োজন। প্রতিটি কারখানায় আগুন প্রতিরোধে বা আগুন লাগলে তা যেন ছড়াতে না পারে তেমন ব্যবস্থা থাকতে হবে। থাকতে হবে লোড ম্যানেজমেন্ট প্লান। অনেক কারখানা এমন ভবনে রয়েছে যেগুলোর কাঠামো শক্তিশালী করা দরকার। এছাড়া প্রায় সব কারখানাতেই ইলেকট্রিক সার্কিট বক্সের উন্নয়ন ও সঠিক রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।”

মিস্টার ওয়েজ বলেন এখন তারা কারখানাগুলোতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং নিয়ে পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করবেন। এর পাশাপাশি তারা ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা স্থানান্তরের সময় যেন কারখানার কাজ বন্ধ না হয়ে যায় সেদিকেও সতর্ক রয়েছেন।

তবে সব কারখানাতেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমনটি মানতে রাজী নন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ সভাপতি শহীদুল্লাহ আজিম। তিনি বলেন একর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় পদক্ষেপ মালিকরাও নিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কারাখানা গুলোতে সামান্য কিছু সংশোধন বা সংস্কারই যথেষ্ট বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “একর্ড মাত্র ১৭টি কারখানা ঝুঁকিপূর্ণ পেয়েছে যা মোট কারখানার মাত্র ১ দশমিক ৫ শতাংশ। বাকি যা আছে তা সহজেই সমাধানযোগ্য। হয়তো কোথাও বিশটি অগ্নি নির্বাপক যন্ত্র আছে, কিন্তু সেখানে হয়তো বাইশটি দরকার। এ ধরনের ছোটখাটো বিষয়।” আজিম বলেন, অনেক কারখানাকে পরিদর্শনের পর একর্ডই গ্রিন মার্ক দিয়েছে। ঝুঁকিপূর্ণ এক জিনিস আর সংশোধন আরেক জিনিস বলে মন্তব্য করেন তিনি।

সরকারের শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেছেন, একর্ডের রিপোর্ট তারা পেয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন নিরাপত্তা ইস্যুতে সরকার কোন ছাড় দেবেনা আর এ কারণেই একর্ড, এলায়েন্স ও বুয়েটের পরামর্শ অনুযায়ী অন্তত ২৯টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, “সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যেগুলো চিহ্নিত করেছিলো সেগুলো বন্ধ করে দিয়েছি। যেগুলো ছোটখাটো সেগুলো মালিকরা ঠিক করবেন। আমাদের পরিদর্শকরা দেখবে মালিকরা তা করছেন কিনা।”

ওদিকে একর্ড আরও জানিয়েছে কারখানা গুলোর বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ হবে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন ও পর্যবেক্ষণ।

উল্লেখ্য ইউরোপীয় পোশাক ব্রান্ডগুলো বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা মান উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয় রানা প্লাজা ট্র্র্যাজেডির পর। রানা প্লাজা ধসে এগারোশোর বেশি শ্রমিক নিহত হয়েছিল। এই ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top