logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে শ্রীমঙ্গল শহরতলির বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে এসে কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং একই উপজেলার সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, কাঠের হাতলযুক্ত একটি ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার ও একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, সিডিএমএস যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী ও শিশু নির্যাতন আইনে পাঁচটি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ

মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬

মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top