logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রাজনগরের চা জনগোষ্ঠির ২৫ হাজারেরও বেশি মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে


প্রকাশিত হয়েছে : 31 October 2014, 10:20 am

www.purbodeek.com

আব্দুর রহমান সোহেল ::

রাজনগর উপজেলার চা জনগোষ্ঠির ২৫ হাজারেরও বেশি মানুষ ম্যালেরিয়া ঝুকিতে রয়েছেন। গত ৭ বছরে চা বাগানগুলোতেই বেশি ম্যালেরিয়া আক্রান্ত রুগী সনাক্ত করা হয়েছে। শিক্ষা ও পরিবেশ সচেতনতার অভাবে প্রতিনিয়ত ম্যালেরিয়ার ঝুঁকি মোকাবেলা করছেন তারা। চা জনগোষ্টি ও হাওর পাড়ের মানুষদের ম্যালেরিয়ার ব্যাপারে সচেতনতার পাশাপাশি প্রতিরোধে ভূমিকা নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় ফাঁড়ি বাগানসহ মোট ১৪টি চা বাগান রয়েছে। এসব চা বাগানে মোট জনসংখ্যা প্রায় ২৫ হাজার। দেশের ম্যালেরিয়া ঝুঁকি প্রবণ ১৩টি জেলার মধ্যে অন্যতম মৌলভীবাজার জেলা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের চা জনগোষ্ঠি। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এনজিও সংস্থা বাংলাদেশ ডেভলাপম্যন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে। এ সংস্থার মাধ্যমে উপজেলার পাহাড়ি চা বাগান অধ্যুষিত ছাড়াও ম্যালেরিয়া ঝুঁকিপ্রবণ রাজনগর সদর, টেংরা, মুন্সিবাজার ও উত্তরভাগ ইউনিয়নে কার্যক্রম চালানো হচ্ছে। বছরে একবার এ সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় কার্যক্রম। কিন্তু এ কার্যক্রম কাগজের বাহিরে বাস্তবতায় কী পর্যায়ে রয়েছে তা কেউ জানে না। বিডিএসসির হিসাব অনুযায়ী রাজনগর উপজেলার ৩টি ইউনিয়নের ১৪ টি চা বাগান এলাকায় ৬৫০ জনেরমত ম্যালেরিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাগান সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন ম্যালেরিয়া প্রবণতা এখনো ঝুঁকির মধ্যেই আছে। এ কার্যক্রম আরো গতিশীল করা প্রয়োজন। বিডিএসসির তথ্যমতে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের পরিচালিত কার্যক্রম থেকে জানা যায়, রক্তকাচ পরীক্ষা করা হয়েছে ১১৭৩০ জন, পজেটিভ ৫৫৯, ফেলসিপেরাম ১৬, ভাইভেক্স ৫৪০, মিক্স ৩, আরডিটি পরীক্ষ ১৩১৩, পজেটিভ-৯৫, মোট পজেটিভ ৬৫৫জন। ২০১৩ সাল পর্যন্ত এলএলআইএন মশারী বিতরণ ২৪হাজার, ৬৫ হাজার ৯শ ৬০টি মশারী কীনাশক যুক্ত পানিতে চুবিয়ে দেওয়া হয়েছে। তবে এই এনজিও সংস্থাটির কর্তারা জানিয়েছেন চা শ্রমিকরা ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে বলে সেখানে তাদের কার্যক্রম বেশি রয়েছে। যদিও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন চা শ্রমিক নেতারা।

উত্তরভাগ চা বাগানের পঞ্চায়েত সভাপতি দিপক কৈরী বলেন, আমাদের বাগানে প্রায় ৮-৯ হাজার মানুষ বাস করে তবে কি পরিমান ম্যালেরিয়া রোগী আছে আমরা জানি না। তবে ম্যলেরিয়ার ঝুঁকি বেশি আমাদের বাগানেই। বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

করিমপুর চা বাগানের শ্রমিক কাজল রায় বলেন, আমরা বিডিএসসির দেয়া মশারী পাইছি। ম্যালেরিয়ার কি চিকিৎসা দেওয়া হয় আমরা জানিনা। আমাদের বাগানের অনেকেই এখনো মশারী পায়নি।

বিডিএসসি ম্যানেজার মো. ওমর ফারুক বলেন, রাজনগর উপজেলার চা বাগান এলাকায়ই ম্যালেরিয়া রোগীর পরিমাণ বেশি। চা বাগান গুলোতে মশারী এবং কীনাশক যুক্ত পানিতে মশারী চুবিয়ে দেওয়া হচ্ছে। ঝুঁকি থাকার পরও গ্লোবাল ফান্ড থেকে যা পাওয়া যায় তাই বিতরণ করা হয়। উত্তরভাগ, উদনা, সাকেরা, করিমপুর ও চাদভাগ বাগানে আমাদের কর্যক্রম জোরদার করা হয়েছে।

জাতীয় এর আরও খবর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top