logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম

প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ১০:১১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রাথমিক যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি—এমন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, এসএসসি থেকে স্নাতকোত্তর—সব পরীক্ষায় প্রথম শ্রেণি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকাই হয়নি।
নিয়োগ-প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থাকা এই বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী নিজেই বলেছেন, নিয়োগ-প্রক্রিয়ায় বেশ অনিয়ম হয়েছে। সিলেকশন বোর্ড অবশ্য তাঁর কথা গ্রাহ্য করেনি।
নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা অনুযায়ী উর্দু বিভাগে দুজন প্রভাষক নিয়োগের কথা। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমতি ছাড়াই তিনজন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁদের নিয়োগ চূড়ান্ত করার কথা।
বঞ্চিত প্রার্থীরা গত সোমবার উপাচার্য, সহ-উপাচার্য বরাবর লিখিত দিয়ে অনিয়মের প্রতিকার চেয়েছেন। এই নিয়োগ বাতিল করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার দাবি করেছেন তাঁরা।
এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, তিনি নিয়োগবঞ্চিতদের আবেদন পেয়েছেন। তিনি এ বিষয়ে এই প্রতিবেদককে নিয়োগ কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমদের সঙ্গে কথা বলতে বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নাসরীন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তিনি ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।
গত ১২ জুন একটি দৈনিক পত্রিকায় উর্দু বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়, এসএসসি ও এইচএসসিতে প্রথম শ্রেণি/জিপিএ ৪.২৫ পেতে হবে। এ ছাড়া অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ নির্ধারণ করা হয়। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উপাচার্য বরাবর লিখিত আবেদনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা দাবি করেন, ১৯ জন আবেদনকারীর মধ্যে মাত্র পাঁচজন শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেন। পরে বিভাগের নিয়োগ-সংক্রান্ত সিএনডি কমিটির সিদ্ধান্তে সব প্রার্থী যোগ্য বিবেচনা করে মৌখিক পরীক্ষার জন্য সবাইকে ডাকার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তকেও উপেক্ষা করে সবাইকে মৌখিক পরীক্ষার জন্য কার্ড দেওয়া হয়নি। ৯ নভেম্বর কর্তৃপক্ষ সাক্ষাৎকার নেয় প্রার্থীদের।
ছায়েবা জেরিন নামের নির্বাচিত প্রার্থী এসএসসিতে পেয়েছেন ৩.৫০, অর্থাৎ তিনি বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেননি। তিনি মাস্টার্সে পঞ্চম স্থান লাভ করেছেন। আরেক প্রার্থী মাসুম শেখ চলতি বছরে মাস্টার্স পাস করেন। বিশেষ যোগ্যতাও নেই। তাঁর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। আরেক প্রার্থী হাফসা আক্তার ২০১২ সালে মাস্টার্স পাস করেছেন। তিনিও এমফিল বা পিএইচডি গবেষক নন। কোনো জার্নালে লেখাও প্রকাশিত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ. সালাম নামের একজন প্রার্থী এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি পেয়েছেন। ভালো ফলের জন্য দুটি স্বর্ণপদক পেয়েছেন। এমফিল সমাপ্ত করেছেন। পিএইচডি গবেষক সালামের তিনটি জার্নালে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জানা গেছে, সালাম মৌখিক পরীক্ষার জন্য কার্ডই পাননি।
আরেকজন প্রার্থী আলমগীর হোসেনেরও মাস্টার্সসহ মোট চারটি প্রথম শ্রেণি। দুটি স্বর্ণপদক পেয়েছেন। পিএইচডি করছেন। তিনি মৌখিক পরীক্ষা দিলেও নির্বাচিত হননি।
অন্য বঞ্চিতদেরও এ ধরনের ফলাফল এবং বিশেষ যোগ্যতা থাকার পরও তাঁরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁরা বলছেন নিয়োগ-প্রক্রিয়ায় দলীয়করণ ও স্বজনপ্রীতির যথেষ্ট প্রমাণ মিলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেছেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী। তিনি সম্প্রতি চেয়ারম্যান পদ হস্তান্তর করেছেন। চেয়ারম্যান থাকার কারণে পদাধিকার বলে এর আগে এই নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি বলেন, ‘তিনজন প্রার্থীর মধ্যে একজনের বেলায় কিছুটা নিয়ম মানা হলেও অন্য দুজনের বেলায় কোনো নিয়মই মানা হয়নি। যারা যোগ্য ছিল তাদের বিভিন্ন কায়দা করে বাদ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য ডাকলেও যোগ্য প্রার্থীদের কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। অথচ মৌখিক পরীক্ষা ভালো দেয়নি বলে অভিযোগ তোলা হচ্ছে। আমি বারবার এসব অনিয়মের কথা বলেছি। তবে সিলেকশন বোর্ডের অন্য সদস্যরা আমার কথা শোনেননি।’
নির্বাচিত প্রার্থী হাফসা আক্তার বলেন, ‘আমি নির্বাচিত কি না, এখন পর্যন্ত নিশ্চিত নই। আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত আছি। তবে আমি যদি নির্বাচিত হয়ে থাকি তা যোগ্য বলেই হয়েছি। বিজ্ঞপ্তি অনুযায়ী শর্ত পূরণ করেছি।’
আরেকজন নির্বাচিত প্রার্থী সম্প্রতি মাস্টার্স পাস করা মাসুম শেখ বলেন, ‘যোগ্য বলেই তো ভাইভা কার্ড পেয়েছি। অনার্সে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি। মাস্টার্সে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় ডিনস অ্যাওয়ার্ডস অন এক্সিলেন্টের জন্য মনোনীত হয়েছি। স্বর্ণপদক পেতে যাচ্ছি।’
তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষায় জিপিএ ৪.২৫ পাওয়ার কথা থাকলেও মাসুম শেখ ও হাফসা আক্তার তা পূরণ করেননি। একই অবস্থা আরেক প্রার্থী ছায়েবা জেরিনের বেলায়ও প্রযোজ্য।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top