শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : 6 February 2026, 12:26 pm

স্টাফ রিপোর্টার ::
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উত্তরণ পাঠাগারের সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, শ্রীমঙ্গল সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাসুদুল আলম, ভূনবীর দশরথ স্কুলের শিক্ষক ও কবি জহিরুল ইসলাম এবং সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব।
উল্লেখ্য, ২০২৬ সাল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের পথিকৃৎ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠারও শতবর্ষকে সামনে রেখে বক্তারা আলোচনা করেন। আলোচনা শেষে প্রবন্ধ লিখন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উত্তরণ পাঠাগারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র দেবাদিত্য ঘোষ, ২য় স্থান অর্জনকারী শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন চক্রবর্তী এবং ৩য় স্থান অর্জন করেছে নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনিম আনিকা।






