logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মুঠোফোনে সাক্ষাতকারে আরিফ : মেয়র নির্বাচিত হওয়াই আমার কাল হয়েছে

প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৪, ১১:০৫ পূর্বাহ্ণ

সিলেটভিউ২৪ডটকমের সৌজন্যে

www.purbodeek.comপ্রায় ১৫ দিন ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। কোথায় আছেন, কি করছেন এ ব্যাপারে জানা নেই কারও। আরিফুল হকের ঘনিষ্টজনরাও কোন হদিস দিতে পারছেন না তার। নগরভবন সংশ্লিষ্ট দুই একজন আরিফের অবস্থান জেনে থাকলেও অজানা আতঙ্কে মুখে কুলুপ এঁটে রেখেছেন তারা।আত্মগোপনে থাকা মেয়র আরিফের সাথে শুক্রবার রাত ৯টায় মুঠোফোনে কথা হয় সিলেটভিউ২৪ডটকম’র। আলাপচারিতায় তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তাকে জড়ানো নিয়ে খোলামেলা কথা বলেন। পাঠকদের জন্য এই আলাপচারিতা তুলে ধরা হলো-সিলেটভিউ২৪ডটকম এর সাথে আলাপচারিতায় শুরুতেই মেয়র আরিফ নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে বলেন, ‘৫৬ বছর বয়সে আমার বিরুদ্ধে কোন দিন কোন থানায় মারামারিরও একটি মামলা হয়নি। আর বোমা গ্রেনেড হামলার মতো জঘন্যতম কাজে সম্পৃক্ত থাকার প্রশ্নই উঠে না। যদি এ রকম ঘটনার সাথে নূন্যতম কোন সম্পৃক্ততা থেকে থাকে তবে আমার উপর আল্লাহর গজব পড়বে।’আরিফ বলেন, চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে তিনি সিলেটের উন্নয়নে কাজ করেছেন। সাইফুর রহমান ছিলেন জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাই কোন প্রয়োজন হলে তিনি সাইফুর রহমানের কাছেই ছুটে গেছেন। অন্য কোন মন্ত্রীর বাসা বা অফিসে তিনি কখনো যাননি। যাওয়ার প্রয়োজনও পড়েনি। আর বৈঠক করাতো দূরের কথা।

সিলেটের উন্নয়নে নিজেকে সঁপে দেয়ায় উন্নয়ন বিদ্বেষীরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছেন দাবি করে আরিফ বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও নগরবাসীর সহযোগিতায় কম সময়ের মধ্যে ঈর্ষনীয় অনেক উন্নয়ন হয়েছে। ষড়যন্ত্রকারীরা এটা মেনে নিতে না পেরেই তাকে কিবরিয়া হত্যা মামলায় জড়িয়েছে।

মেয়র আরিফ বলেন, সিটি নির্বাচনের আগে তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। মেয়র হওয়াই তার কাল হয়ে দাঁড়িয়েছে। মেয়র নির্বাচিত না হলে এ রকম জঘন্যতম মামলায় তাকে জড়ানো হতো না।

নিজেকে নির্দোষ দাবি করে মেয়র আরিফ বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতির শিকার। প্রতিহিংসাবশত তাকে এই মামলায় আসামী করা হয়েছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে মেয়র বলেন, আইনের মাধ্যমেই তিনি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবেন। মিথ্যার ধূয়াশা কেটে সত্য একদিন প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে আরিফ জানান, আইনী কাজে তিনি ঢাকায় ছিলেন। এখন ফিরে এসেছেন সিলেটে। ধৈর্য্যসহকারে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি নগরবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন- সাইফুর রহমান তার রাজনৈতিক গুরু। তার সাথে থেকে তিনি উন্নয়নের রাজনীতিই শিখেছেন, প্রতিহিংসার নয়।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ উল্লেখ করে আরিফ এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে খোঁজে বের করে দৃষ্টামূলক শাস্তির দাবি জানান।

জাতীয় এর আরও খবর
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top