logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বড়লেখায় আমন ধানের বাম্পার ফলন : ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

dhan picএ.জে লাভলু, বড়লেখা :: বড়লেখায় আমনমাঠে পাকা ধানের সোনালি হাসি। অগ্রহায়ণের উজ্জ্বল রোদে সেই হাসি আরও ঝলমল করে উঠছে। গ্রামবাংলার আকাশে-বাতাসে এখন নতুন ধানের গন্ধ, গ্রামে গ্রামে নবান্নের সাজ সাজ রব। মাঠে মাঠে কৃষকেরা কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। শীতের সকাল থেকে শুরু করে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠে-মাঠে ধান কাটার চিরাচরিত দৃশ্য এখন উপজেলার সর্বত্র। ধান মাড়াই, বাছাই আর শুকানোর কাজে মেতে উঠেছেন এখানকার সব কৃষক পরিবার। অতীতের চেয়ে লক্ষ্যমাত্রার অধিক। জমিতে সোনা রাঙ্গা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এতে কৃষকের মন ভরছে ঠিকই। কিন্তু তা বেশিক্ষণ তাঁদের পক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছে না। কারণ, তাঁদের উৎপাদন খরচ তার বেশি সেটাই উঠছে না। ১২ ডিসেম্বর বুধবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ৮ হাজার ৬১৭ হেক্টর জমিতে আমন ফসল চাষাবাদের সরকারি লক্ষ্যমাত্রা ছিল। চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৩ হেক্টর বেশি জমিতে। এ বছর ধানের উৎপাদনও ভালো হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ছিল স্থানীয় ও উচ্চ ফলনশীল মিলিয়ে ধানে প্রায় ৩৮৭৭৬.৫ টন। ধানে পোকার আক্রমণ না হওয়া, জমিতে সুষম সার ব্যবহারে কৃষকের দক্ষতা বৃদ্ধির কারণে উৎপাদনে এই সুফল মিলেছে বলে কৃষি অফিস জানিয়েছে। একই কথা কৃষকেরও। সম্প্রতি বিভিন্ন মাঠ ঘুরে ভালো ফসল দেখা গেছে। যেদিকে চোখ যায়, আমন ধানের পাকধরা বিস্তৃত সোনালি রঙের ঢেউ। অনেকে উৎসবের আনন্দে ধান কাটতে শুরু করেছেন। যখনই উৎপাদন খরচ ও ধানের বাজারমূল্যের প্রসঙ্গটি আসছে, তখনই তাঁদের মন ভারী হয়ে যায়।

উপজেলার নিজবাহাদুর এলাকায় কিছু পতিত জমি দেখিয়ে কয়েকজন কৃষক জানালেন, ধান উৎপাদন করে প্রকৃত খরচটাই তোলা যায় না বলে অনেকে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। ভবিষ্যতে এ রকম পতিত জমির পরিমাণ বাড়তে পারে। মাঠে ধান কাটতে আসা কৃষক খছরুল ইসলাম, মাসুক আহমদ, কামাল উদ্দিন বলেন, ‘অখন (এখন) যে অবস্থা। গিরস্তি খরি (চাষ করে) জমি বেচি বেচি (বিক্রি করে) খাওয়া লাগব। এখনো নতুন ধানের দাম জানছি না। যদি আগের দাম থাকে, তাইলে ভিক্ষা করতে অইব (হবে)। খছরুল ইসলাম জানান, তাঁর এক কিয়ার (বিঘা) জমিতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। এখন এই এক কিয়ার জমি থেকে খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। ধান চাষ নিয়ে অনেকটা ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি বলেন, ‘এবার ফলন ভালো অইছে। কিন্তু কৃষকেরা দাম পাইয়ার (পাচ্ছি) না। এক কিয়ার জমিতে খরচ অয় (হয়) চাইর থাকি (থেকে) পাঁচ হাজার টাকা। ধান পাইয়ার তিন হাজার টাকার। ভাগিউলেও (বর্গচাষি) জমি নেয় না। এখন আমাদের যে কী উপায় অইব (হবে), বুঝিয়ার না।’ জানা গেছে, প্রতি মণ ধান উৎপাদন করতে খরচ হয় ৫’শ টাকা থেকে ৬’শ টাকা। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭’শ টাকা থেকে ৭’শ ৫০ টাকায়। দাম বেড়ে গেলে কৃষকের এই হতাশা হয়তো কিছুটা লাঘব হবে।

কৃষি অফিস সূত্র জানায়, বড়লেখায় আবাদকৃত জমির মধ্যে এবার ৫ হেক্টর জমিতে নতুন জাতের ব্রি ধান-৫৬ চাষ করা হয়েছে। ব্রি ধান-৫৬ আষাঢ়ের শেষ দিকে রোপন করে আশ্বিনে কাটা যায়। রোপন থেকে শুরু করে ১০০ দিনের মধ্যে ওই ধান কাটা যায়। ধানে ভালো ফলন পাওয়া যায়। এবার ব্রি ধান-৪৯ এ ভালো ফলন পাওয়া গেছে। ব্রি ধান-৫৬ আগাম পাকে বিধায় কাটার পর সহজেই আলু, গম বা রবি শস্য চাষ করা যায়। এবার ব্রি ধান-৫৬ এর বাম্পার ফলনে কৃষকরা আগামীতে এই জাতের ধান চাষ করতে আগ্রহী হবেন বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।

বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দেবল সরকার জানান, এবার উপজেলায় রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬১৭ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৮৬৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার ৩৩ হেক্টর বেশি। ‘যথেষ্ট ভালো ফসল হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো হয়েছে। বলতে পারি, উৎপাদন সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

জাতীয় এর আরও খবর
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top