logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

কমলগঞ্জে প্রাইমারী স্কুল নিমার্ণে চা বাগান কর্তৃপক্ষের বাধা

প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০১৪, ৭:২৩ পূর্বাহ্ণ

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগান এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মানে বাঁধা দিচ্ছে ন্যাশনাল টি কোম্পানীর চা বাগান কৃর্তপক্ষ। ফলে গত এক বছর ধরে স্কুল নিমার্ণ কাজ বন্ধ রয়েছে এবং চা বাগানসহ আশপাশ ৪টি গ্রামের কয়েক শতাধিক শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা স্কুল নিমার্ণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে লিখিত পত্র দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয় বিহীন এলাকায় ১৫শ’ প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের ডিসি খতিয়ানের লিজকৃত কমলগঞ্জের মৃত্তিঙ্গা, দেওড়াছড়া ও পদ্মছড়া এই ৩টি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০১৩ সালে আগস্ট মাসে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। প্রতিটি স্কুলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ টাকা। ইতিমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মৃত্তিঙ্গা ও দেওড়াছড়া বাগানে প্রাথমিক বিদ্যালয় ভবন কাজ সম্পন্ন করেছে। কিন্তু ন্যাশনাল টি কোম্পানীর চা বাগান কর্তৃপক্ষের আপত্তির কারণে গত এক বছর ধরে পদ্মছড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিমার্ণ কাজ বন্ধ রয়েছে। স্কুল নিমার্ণ না হওয়ায় চা শ্রমিক সন্তান ও পার্শ্ববর্তী ভাসানীগাঁও, বনগাঁও, নোয়াগাঁও ও কোনাগাঁও গ্রামের শত শত ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। ওই গ্রামের পাশে আর কোন বিদ্যালয় না থাকায় শিশুরা স্কুলমুখী হচ্ছে না। তারা বিভিন্ন শিশু শ্রমে জড়িয়ে শিক্ষার আলো থেকে ঝড়ে পড়ছে।

ঠিকাদার মো. জুয়েল আহমেদ জানান, স্কুলটি নিদিষ্ট সময়ে নির্মাণ করতে না পারলে সরকারের বরাদ্ধকৃত অর্থ ফেরত চলে যাবে। স্কুল নির্মাণে বাগান কৃর্তপক্ষের বাধার কারণে উপজেলা শিক্ষা অফিসার, মাধবপুর ইউপি চেয়ারম্যান, বাগান পাঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী পৃথকভাবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ৩০ নভেম্বর দরখাস্ত দিয়েছেন। দরখাস্তে শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে অবিলম্বে স্কুল নিমার্ণ প্রক্রিয়া শুরু করার জন্য দাবি জানানো হয়।

বিদ্যালন স্থাপনে আপত্তি প্রসঙ্গে ন্যাশনাল টি কোম্পানীর এমডি মো. জিয়াউল হাসান জানান, এখানে ভূল বুঝাবুঝির কোন অবকাশ নেই। আমরা সরকারের পক্ষে ডিসি অফিস থেকে চা বাগানের জন্য লিজ নিয়েছি। ওই স্থানে অন্য প্রতিষ্ঠান স্থাপন করতে নির্ধারিত জমির খারিজ ও অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান করতে কোন আপত্তি নেই।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পদ্মছড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

জাতীয় এর আরও খবর
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top