logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু

প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, চলমান এসএসসি পরীক্ষা মার্চ মাসের মধ্যেই শেষ হবে এবং ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়েই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুল ও ধানমণ্ডি বয়েজ হাইস্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘হরতাল ও নাশকতার কারণে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীরা যাতে হতাশ হয়ে না পড়ে- এ জন্য আপনারা সন্তানদের উৎসাহ দেবেন। তাদের বলবেন- তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আমাদের সময় আরও অনেক সমস্যার মধ্যে পরীক্ষা দিতে হতো।’

তিনি এ সময় ২০ দলীয় নেত্রী খালেদা জিয়াকে আবারো হরতাল বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের এ শিক্ষার্থীরাই আগামী ৩০/৪০ বছর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হরতালের কারণে পরীক্ষা পেছালে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তারা যোগ্য নেতৃত্বগুণ নিয়ে বড় হতে পারবে না। এতে দেশ ও জাতির বিরাট ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টি উপলব্ধির মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেবেন।’

অভিভাবকদের শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি ২০ দলীয় নেতাদের অনেকবার অনুরোধ করেছি- যাতে পরীক্ষা শুরুর আগে ও পরে অন্তত দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটা করছেন না। উল্টো বিএনপির এক নেতা বলেছেন- কিসের পরীক্ষা!’

তিনি বলেন, ‘কাণ্ডজ্ঞানহীন, মূর্খ ও অপদার্থ না হলে কি, কেউ এমন মন্তব্য করতে পারেন?’

পরীক্ষার হলে সন্তানদের আনা-নেয়ার সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় উল্লেখ করে অভিভাবকরা পরীক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা দেয়ার দাবি জানালে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে।’

তিনি বলেন, আপনারা যেমন আপনাদের সন্তান নিয়ে টেনশনে থাকেন তেমনি আমাকে ও আমার সরকারের ১৫ লাখ পরীক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়।

মন্ত্রী অভিভাবকদের আরও বলেন, ‘দেশব্যাপী শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে আপনারা এ পর্যন্ত সরকারকে অনেক সহযোগিতা করেছেন। আগামী পরীক্ষাগুলোতেও আপনাদের সহযোগিতা পাবো আশা করি।’

আর সকলের সহযোগিতায় শান্তির্পূণভাবেই পরীক্ষা শেষ করা যাবে বলে তিনি অভিভাবকদের আশ্বাস দেন।

পরীক্ষার খাতাগুলো যেন তাড়াহুড়ো করে দেখা না হয়- অভিভাবকদের এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়েই পরীক্ষার ফলাফল ঘোষণা করবো। তবে কোথাও কোন তাড়াহুড়া করা হবে না। শিক্ষকগণ ভালভাবেই খাতা দেখবেন।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top