logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদেকে আটকের অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ৫:১৪ পূর্বাহ্ণ

www.purbodeek.com

বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘উঠিয়ে’ নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি ও তাঁর পরিবার। তবে পুলিশ, র‌্যাব তাঁকে আটক বা গ্রেফতারের অভিযোগ অস্বীকার করছে।

পূর্বদিক ডেস্ক ::

বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘উঠিয়ে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। একই সঙ্গে বিএনপির দলীয় প্যাডে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ অভিযোগ করা হয়।

অবশ্য রাত সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ বা র‌্যাবের পক্ষ থেকে বিএনপির ওই নেতাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সালাহ উদ্দিন আহমেদ নাশকতার বিভিন্ন মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।

সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত দশটার পর, ঢাকায় উত্তরার একটি বাসা থেকে তাঁর স্বামীকে উঠিয়ে নিয়ে গেছে ।

সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, উত্তরায় তাদের দূরসম্পর্কের যে আত্মীয়ের বাড়িতে সালাহ উদ্দিন সালাহউদ্দীন অবস্থান করছিলেন, মঙ্গলবার রাতে সেখানে ছয়টি গাড়িতে করে কিছু লোক আসে।

তারা বাসার দারোয়ানকে ডিবির পরিচয় দিয়ে ভেতরে ঢুকে দোতলার দরজা ভেঙ্গে ফেলে তার স্বামীকে ধরে নিয়ে যায় ।

‘সেসময় তিনি আমার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু তারা লাইনটি ডিসকানেক্ট করে দেয়,’ বলছিলেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।

তিনি বলেন, এসময় বাসার গৃহকর্মীকে বেঁধে ফেলে তারা এবং সালাহউদ্দীন আহমেদকে হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়।

সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, এরপর গুলশান ও উত্তরা থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছেন না তিনি।

পুলিশ তার দেয়া তথ্যকে ভিত্তিহীন বলে সাধারণ ডায়েরি করতে অপারগতা জানাচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার উচ্চ আদালতে গিয়ে ‘২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দীন আহমেদকে আদালতে হাজির করা হোক’ এই মর্মে রিট করার কথা জানান তিনি।

সালাহউদ্দীন আহমেদের স্ত্রী বলেন, তিনি স্বামীর সন্ধান চান।

তার অভিযোগ, তার স্বামীকে আটক করা হয়েছে কিন্তু সেটি স্বীকার করছে না পুলিশ।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ আমরা জানতে পেরেছি  যে- গত রাত (মঙ্গলবার) ১০টার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০/৩০ জনের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে।’

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ ব্যাপারে জানান, র‌্যাব বিএনপি নেতা সালাউদ্দিনকে আটক করেনি।

রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, পুলিশ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক বা গ্রেফতার করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো ইউনিট তাকে আটক করেছে কিনা তাও পুলিশের জানা নেই। তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৩ জানুয়ারি কর্মসূচি ঘোষণা দিয়ে গুলশানে নিজ কার্যাালয়ে যাওয়ার পর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেন খালেদা জিয়া।

এরপর থেকে কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের অবস্থান জানান দিচ্ছিলেন বিএনপির যুগ্ম মহাসচি সালাহ উদ্দিন আহমেদ। সর্বশেষ মঙ্গলবার বিকেলে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ডাকা হরতালের সময় সীমা শুক্রবার সকাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top