logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. সিলেট

বিয়ানীবাজারের ছাত্রলীগ কর্মী লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৫:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতাঃ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ কর্মী লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর খবর পাওয়া গেছে। আদালত এবং আলোচিত এ মামলার বাদী সূত্র জানিয়েছে,গতকাল ছিল সাক্ষ্যগ্রহণের প্রথম দিন।

১ম দিন বিচারপতি জয়নুল ইসলাম ও এম সারওয়ারের দ্বৈত ব্যাঞ্চে সাক্ষী দিয়েছেন মামলার বাদী,সাবেক ছাত্রলীগ নেতা,বিয়ানীবাজারের ৭ নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন,মামলার বাদী হিসেবে তিনি গতকাল স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন। আদালত তার সাক্ষ্য গ্রহণ করেছেন। এসময় তার পক্ষের প্রধান আইনজীবি,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন আরো বলেন,’অনেক জটিলতা পেরিয়ে হত্যা মামলাটি বিচারের শেষ পর্যায়ে চলে আসছে। সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষ হলে প্রত্যাশিত রায় ঘোষণা করবেন আদালত। আসামী পক্ষ এ বিচারকে বিলম্বিত করার জন্য নানা পায়তারা করছে। তাদের আইনজীবিরা সময় ক্ষেপনের জন্য সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেছিল। আদালত তা আমলে নেননি। লিটনের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা খুনীদের শাস্তি দেখতে চায়। লিটন হত্যার বিচারের দাবীতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীরা এখনো সোচ্চার। আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা আইনী লড়াইয়ের পাশাপাশি মাঠে-ময়দানে রাজনৈতিক কর্মসূচী পালন করছি, করবো।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ মে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিয়ানীবাজার পৌর শহরে মৎস ব্যবসায়ীদের সাথে ছাত্রলীগ (আমান গ্রুপ) এর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লিটন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী গ্রুপ (আমান গ্রুপ) এর পরিচালক আমান উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গত বছরের ডিসেম্বরে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে সফর উদ্দিন নামে একজন আসামীকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে এ মামলার মোট ৩ জন আসামী বর্তমানে কারাগারে আছেন।পুলিশ বলছে, বাকী আসামীরা পলাতক।

দীর্ঘ তদন্ত শেষে গত বছর (২০২২ সালে) পুলিশ মোট ১১ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করে। মামলায় নাম থাকা ৪ জনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে বাদ দিয়ে ১১ জনের নামে চার্জশীট দাখিল করা হয়েছে। অভিযুক্ত ১১ জন হলেন (১) সালা উদ্দিন-পিতা রফিক উদ্দিন,(২) নাইম আহমদ-পিতা গৌছ আহমদ,(৩) আবু সুফিয়ান-পিতা কামাল উদ্দিন,(৪) সিরাজ তালুকদার-পিতা নজীব তালুকদার,(৫) কয়ছর আলম-পিতা শাহীন আলম (৬) সফর উদ্দিন-পিতা রহিম উদ্দিন,(৭) আলা উদ্দিন-পিতা আছাব উদ্দিন,(৮) মইন উদ্দিন-পিতা কফিল উদ্দিন (৯) আব্দুস সামাদ-পিতা আব্দুল জব্বার,(১০) এমাদ উদ্দিন-পিতা আমির উদ্দিন,(১১) হিজবুল আলম-পিতা জহিরুল আলম। উল্লেখিত ১১ জনের মধ্যে অধিকাংশই ব্যবসায়ী। এর মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছেন।

সিলেট এর আরও খবর
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

এগিয়ে আছেন শাম্মী-সামিরা-পপি
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনায় ১০ নেত্রী

এগিয়ে আছেন শাম্মী-সামিরা-পপি
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনায় ১০ নেত্রী

কমলগঞ্জের সন্তান মন্ত্রী
সিলেটের জামাই প্রধানমন্ত্রী : কুলাউড়ার বিরোধী দলীয় নেতা

কমলগঞ্জের সন্তান মন্ত্রী
সিলেটের জামাই প্রধানমন্ত্রী : কুলাউড়ার বিরোধী দলীয় নেতা

মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্ক : শিক্ষক হত্যা : গ্রেপ্তার ২

মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্ক : শিক্ষক হত্যা : গ্রেপ্তার ২

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top