logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

এগিয়ে আছেন শাম্মী-সামিরা-পপি
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। এবার তৎপর হয়ে ওঠেছেন দলটির নারী নেত্রীরা। সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে তৎপরতা চালাচ্ছেন তারা। সিলেটে বিএনপির অন্তত ১০ জন নারী সংসদ সদস্য হতে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

আলোচনায় থাকা নারী নেত্রীদের কয়েকজন সরাসরি নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেই মনোনয়ন না পেয়ে এবার নারী কোটায় এমপি হতে সক্রিয় তারা।জানা গেছে, সিলেট বিভাগে দু’জন নারী এমপি হতে পারেন। ফলে বিভাগের চার জেলা থেকেই মহিলা নেত্রীরা লবিং শুরু করেছেন। এ পর্যন্ত ১০ জন প্রার্থীর নাম শোনা গেছে।

এদের মধ্যে রয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মহিলা দল নেত্রী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট-৬ আসনের সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের (লেচু মিয়া) কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেবুন নাহার সেলিম, সুনামগঞ্জের সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির।বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি শাম্মী আক্তার। এবারো তিনি এমপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

বিগত ১৭ বছর বিএনপি’র আন্দোলন সংগ্রামে তার ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন মাঠের কর্মীরা। তবে শেষ দিকে এসে তিনি অসুস্থতায় কাবু হয়ে পড়েছিলেন।ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। প্রয়াত নেতা হারিছ চৌধুরীর মেয়ে। পিতার মৃত্যুর ঘটনা তার জীবনে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনা। পিতার মৃত্যুর কঠিন সময়ে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে তিনি মাঠে রয়েছেন।

সিলেট-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেতেও তিনি আলোচনায় ছিলেন।কানাইঘাট ও জকিগঞ্জের বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন, সিলেট-৫ আসনে এবার এমপি নির্বাচিত হয়েছেন বিরোধী জোটের। ফলে উন্নয়নের জন্য ব্যারিস্টারকে সামিরাকে এমপি চাইছেন তারা।সিলেট-৬ আসনে এবার সাধারণ আসনের নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতায় দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক দুই নেতার দুই মেয়ে। এরা হচ্ছেন- সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের (লেচু মিয়া) কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি। সৈয়দা আদিবা হোসেন ভোটের মাঠে যে কয়েকটি শোডাউন দিয়েছিলেন তাতে নজর কাড়ে জনগনের। পিতার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন আদিবা। একইসঙ্গে করছেন রাজনীতিও। আর কমরউদ্দিন কন্যা পিতার মতোই রাজনীতি করছেন।

এবারের নির্বাচনে তিনিও সিলেট-৬ আসন থেকে প্রার্থী হতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। মনোনয়ন না পেয়ে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেছেন।এডভোকেট রোকশানা বেগম শাহনাজ সিলেট সিটি করপোরেশনের দীর্ঘদিনের প্যানেল মেয়র। তার স্বামীও সিলেট জেলা বিএনপি’র পরিচিত নেতা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ। দুর্দিনে সিলেটে মহিলা দলকে নেতৃত্ব দিয়েছেন এডভোকেট শাহনাজ।

মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী সজ্জন রাজনীতিক। দুর্দিনেও সিলেটে দলকে শক্ত হাতে পরিচালনা করেছেন। সিনিয়র নেত্রী হিসেবে তিনি এবার এমপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী হচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য। আইন অঙ্গনে পরিচিত এ নেত্রীও এমপি হতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন।নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের পরিবার একটি নির্যাতিত পরিবার। আওয়ামী লীগের চোখ রাঙানির মুখে তাদের থাকতে হয়েছে বেশির ভাগ সময়ই। তারা রাজনীতির মাঠ ছাড়েননি। তেমনি একজন দিনারের বোন তামান্না। আন্দোলনে মাঠে থেকে এবার এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির সংরক্ষিত নারী আসনে আসতে পারেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নজির হোসেনের পরিবারের প্রতি সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের বিশেষ আবেগকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। তাছাড়া সালমা নজির দীর্ঘদিন থেকে ভাটি অঞ্চলের মানুষের পাশে থেকে বিএনপি’র ৩১ দফার প্রচার চালিয়েছেন।

পূর্বদিক/ডেস্ক/টিকে

রাজনীতি এর আরও খবর
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার ব্রিগেডে শপথ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার ব্রিগেডে শপথ

কলকাতায় নেমেই দক্ষিণেশ্বরে পুজো অমিত শাহের, চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম

কলকাতায় নেমেই দক্ষিণেশ্বরে পুজো অমিত শাহের, চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম

ইস্তফা ছাড়াই ক্ষমতাচ্যুত মমতা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

ইস্তফা ছাড়াই ক্ষমতাচ্যুত মমতা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

সর্বশেষ সংবাদ
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top