logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

ঘুরে আসুন মৌলভীবাজারের এই ৫ স্থান

প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

সিলেটের কথা শুনলেই যেন মনে মৌলভীবাজারের দৃশ্যপট ভেসে উঠে। সবুজ চা বাগান, শ্বাসরুদ্ধকর চমৎকার সব ঝর্ণা ও সবুজের সমারোহের জন্য পরিচিত মৌলভীবাজার নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট।মৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান, যা ভ্রমণপিয়াসী আর সৌন্দর্যপিপাসুদের অন্তরকে শীতল করতে বাধ্য।আপনাদের জন্য আমরা মৌলভীবাজারের ৫টি সুন্দর স্থানের একটি তালিকা তৈরি করেছি।

হাম হাম ঝর্ণা

প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হাম হাম ঝর্ণা। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চাইলে এটি হতে পারে অন্যতম স্থান। হাম হাম জলপ্রপাত যেতে হলে প্রথমে মৌলভীবাজার পৌঁছাতে হবে।

ব্যক্তিগত পরিবহন ব্যবহার করতে পারেন চাইলে। কিংবা কমলগঞ্জ বা শ্রীমঙ্গল থেকে একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। সেখানে অনেক স্থানীয় গাইড আছেন যারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। তবে এই জলপ্রপাত দেখতে কিন্তু কর্দমাক্ত পথ দিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা ট্রেকিং করতে হবে। মানসিক প্রস্তুতি রাখবেন।

রাজকান্দি সংরক্ষিত বন

বিশাল সব বৃক্ষে ঘেরা এবং বহু বিপন্ন প্রজাতির বাসস্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বন। সবুজে মোড়ানো এই সমৃদ্ধ বন ৩টি বিট নিয়ে গঠিত-আদমপুর, কুরমা ও কামারছড়া।

আপনি যদি প্রকৃতিতে নির্জনতা ও প্রশান্তি খুঁজে থাকেন তবে রাজকান্দি আপনার জন্য উপযুক্ত। সেখানে অনেক কাছ থেকে বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। আর স্থানটি পাখিদের কলতানে মুখরিত থাকে সবসময়।

রাজকান্দি রিজার্ভ ফরেস্টে যাওয়ার সময় সঙ্গে ট্যুরিস্ট গাইড নিয়ে যাওয়া ভালো। এই মায়াময় বনে যেতে খুব একটা ঝক্কি পোহাতে হয় না। নিজস্ব পরিবহনের ব্যবহার করেও যাওয়া যেতে পারে, আবার গণপরিবহনের ব্যবস্থাও রয়েছে। ব্যক্তিগত পরিবহনে গেলে কমলগঞ্জ উপজেলায় যেতে হবে এবং সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূর এগোলেই বন।

পরিকুণ্ড ঝর্ণা

মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের কথা আমরা সবাই শুনেছি। কিন্তু এর কয়েকশো মিটার দূরে মৌলভীবাজারের আরেকটি রত্ন লুকিয়ে আছে। এটিই পরিকুণ্ড ঝর্ণা। বর্ষাকালে এর শান্ত জল ও নির্মল পরিবেশ পর্যটকদের মন জুড়িয়ে দেয়। এটি মূলত মৌসুমী ঝর্ণা হওয়ার কারণে এর সৌন্দর্য শুধু বর্ষাকালেই উপভোগ করা যায়।

পরিকুণ্ড ঝর্ণা পরিকুণ্ড ইকোপার্কের ভেতর অবস্থিত। এটি মাধবকুণ্ড জলপ্রপাত থেকে খুব বেশি দূরেও নয়। মৌলভীবাজারে পৌঁছানোর পর বড়লেখা উপজেলা থেকে অটোরিকশা নিয়ে সরাসরি মাধবকুণ্ড ইকোপার্কে যাওয়া যাবে। আর সেখানেই দেখা মিলবে পরিকুণ্ড ঝর্ণার।

মাধবপুর লেক

পাহাড় ও চা বাগানের পাশে মাধবপুর লেক যেন সৌন্দর্যের এক লীলাভূমি। বর্ষাকালে এর রূপ বেড়ে দ্বিগুণ হয়। শ্রীমঙ্গল থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে অবস্থিত মাধবপুর লেক বিভিন্ন ঋতুতে বিভিন্ন আঙ্গিকে নিজেকে মেলে ধরে। টলটলে জল ও শাপলার উপস্থিতি মনকে প্রশান্তি এবং শান্তির অনুভূতিতে পূর্ণ করে দেয়।

পরিষ্কার নীল আকাশ, সবুজের প্রাচুর্য ও পাতার বুনো গন্ধ আপনার ইন্দ্রিয়কে উদ্বেলিত করবে। শহরের জীবনের একঘেয়েমি, ক্লান্তিমাখা সময়কে কয়েক ঘণ্টার জন্য ঝেড়ে ফেলতে যেতে পারেন মাধবপুর লেক।

বর্ষায় মাধপুর লেকের রূপ বেড়ে যায় কয়েক গুণ। মাধবপুর লেকে যেতে চাইলে শ্রীমঙ্গল যেতে হবে আগে। সেখান থেকে কলাবাগান পাড়া পরবর্তী গন্তব্য, যেখানে গাড়ি বা সিএনজিচালিত অটোরিকশা করে পৌঁছে যাওয়া যাবে। চাইলে একজন ট্যুর গাইডও ভাড়া করে নেওয়া যেতে পারে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান

দৈনন্দিন কোলাহল ছেড়ে পাখি আর প্রকৃতির মধ্য দিয়ে নির্জনে হাঁটার ইচ্ছা? তাহলে লাউয়াছড়া উদ্যান আপনাকেই ডাকছে। মোহনীয় জাতীয় উদ্যানটি সারা বছরই পর্যটকদের সমাগমে প্রাণবন্ত থাকে। সেখানে বিরল প্রজাতির পাখি, বানর ও হরিণ দেখার সুযোগও পাওয়া যায়। এ ছাড়া সংরক্ষিত এই বন হাইকিং ও ট্রেকিংয়ের জন্যও দুর্দান্ত। চাইলে একজন স্থানীয় গাইডের সাহায্য নেওয়া যেতে পারে। লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। সহজেই বাসে বা যেকোনো ব্যক্তিগত পরিবহনে সেখানে যাওয়া যাবে।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top