logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসমাবেশ জনসমাবেশে রূপান্তরিত

প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কর্মীসভায় আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্বে আসতে ইচ্ছুক কর্মীরা সমন্বয়ক কমিটির কাছে সিভি জমা দিবেন। বিএনপির মৌলভীবাজার জেলার আহবায়ক কমিটি গঠনের পর থেকেই জেলা আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় সৃষ্ট বিভক্তি দূর করতে জোরালো ভূমিকা রাখছেন। গত ২ ডিসেম্বর শ্রীমঙ্গলের দ্বিধাবিভক্ত বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তিনি একটেবিলে বসেন। দীর্ঘ আলোচনার পর সকলের মধ্যে একাত্বতার বন্ধনকে সুদৃঢ় করেন। এতে তৃনমূলের নেতাদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন এই উদ্যোগের ফলে উপজেলা বিএনপি আরো শক্তিশালী হবে এবং কর্মীরা মূল্যায়িত হবেন। দীর্ঘদিন পর দলীয় কর্মসূচি হওয়ায় শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসমাবেশ জনসমাবেশে রূপান্তরিত হয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে জনসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোনও কিছু আছে ? এরা দেশ ছেড়ে পালিয়েছে।

জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন- আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামিতে আমরা কমিটি করবো। আজকে শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধভাবে মিটিং করলেন। এভাবে এর আগে আমার মনে হয়না আমরা করতে পেরেছি। দলের আজকের এই কর্মী সমাবেশ একটা জনসমাবেশে রুপান্তরিত হয়েছে। তিনি বলেন- বিএনপি এক এবং অভিন্ন। ঐক্যবদ্ধ বিএনপি কেউ ভিতরে কেউ বাইরে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ পূর্বে কেউ পশ্চিমে থাকার কোন সুযোগ নেই। তারেক রহমানের নির্দেশ এক বিএনপি এবং অভিন্ন বিএনপি। এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলার অর্ন্তগত ৯টি ইউনিয়ন বিএনপি ও পৌরসভার অর্ন্তগত ৯টি ওয়ার্ড বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শহরের পুরান বাজারে কর্মী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম শ্রীমঙ্গল শহরে বিএনপি কর্মী সমাবেশ করে। কর্মী সমাবেশটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভায় রুপান্তরিত হয়। দুপুর একটা থেকে উপজেলার ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত করে সমাবেশস্থলে আসে।

এছাড়া বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভাস্থলে উপস্থিত হন। উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন সভাস্থল ও এর আশপাশ এলাকা।

সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) ও এড. আবেদ রাজা।

আরো বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মোঃ মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, তাজ উদ্দিন তাজু প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন- বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা মামলা হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে গেছেন তারাই আগামি নেতৃত্বে আসবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন- দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামীলীগ ও এর দোসরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জনগনের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয়। দিন শেষে আমরা সবাই বিএনপি’র কর্মী, সেটা মাথায় রেখে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধি সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

জেলা বিএনপি সূত্র জানায়, গত ১৫ নভেম্বর মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। পরে ২৮ নভেম্বর জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা ও পৌর শাখায় নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ৭টি সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির ধারাবাহিক কর্মসূচি হিসাবে (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গলের পুরাণবাজারে কর্মীসভার আয়োজন করা হয়েছে। কর্মীসভায় নেতৃত্বে আসতে ইচ্ছুক কর্মীরা সমন্বয়কবৃন্দের কাছে সিভি জমা দিবেন। পরবর্তীতে জেলা কমিটির সিনিয়র নেতাদের তত্বাবধানে বায়োডাটা যাচাই-বাচাই করে ৯০ দিনের ভেতর আহবায়ক কমিটি গঠন করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top