logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

বিএসএফের গুলিতে নিহত চা শ্রমিকের বাড়িতে নাগরিক কমিটির প্রতিনিধি দল

প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত চা শ্রমিক গোপাল ভাগতির বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা নিহত গোপাল ভাগতির পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ। এসময় জাতীয় নাগরিক কমিটির মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি ফাহাদ আলম, জাতীয় নাগরিক কমিটির মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি রুমন কবির, আব্দুল্লাহ আল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি (স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক সেল, সিলেট) আলী আব্বাস শাহীন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি তামিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নিহত গোপালের স্ত্রী দয়া ভাগতি বলেন, আমার স্বামী শুধু বাগানে কাজ করতেন। কিন্তু বাগানে কাজ করে ১৭৮ টাকা রোজে তো পেট চলে না। বড় মেয়ের অপারেশনে ৩ লাখ টাকা গেছে। ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ লাগে। কিস্তি আছে।  তাই পাহাড়ে মাঝে মাঝে গিয়ে বাঁশ এনে বিক্রি করতেন। বাঁশ আনতে গিয়েই স্বামী মারা গেলেন। এখন ছেলে-মেয়েদের নিয়ে কীভাবে সংসার চালাব, এই চিন্তায় আমি দিশেহারা।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ সাংবাদিকদের বলেন, আমরা এখানে এসে নিহত গোপাল ভাগতির পরিবার ও পাহাড়ে তার সঙ্গে বাঁশ কাটতে যাওয়া ব্যক্তির সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, গোপাল বাক্তি মারা যাওয়ার আগে তার সাথে থাকা লোকজনকে বলেছেন যে, বিএসএফ আসছে, তোরা পালা। এসময় ভয়ে তার সাথে থাকা অন্যরা পালিয়ে আসেন।  তিনি বলেন, ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েছে। অপরদিকে বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালাচ্ছে। এভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। যে সম্পর্ক দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। ভারত সেটা নিজেই তৈরি করেছে। আমরা চাই যে সীমান্তে হত্যা বন্ধে সরকার আন্তর্জাতিক মহলে দাবি তুলুক। একটা মানুষ যাতে আর হত্যাকাণ্ডের শিকার না হয়।  এর আগে আমরা দেখেছি এখানে স্বর্ণা দাস নিহত হয়েছেন। পঞ্চগড়ের আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এবার আমরা গোপাল বাক্তিকে হারালাম। এইভাবে আমার দেশের নিরীহ জনগণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ দিতে পারেনা। আমাদের সরকার এটা কঠোরভাবে পদক্ষেপ নিক। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে বিষয়টি জানাক। আর যাতে একটি প্রাণও না ঝরে। অবিলম্বে এই ব্যবস্থা নেওয়া হোক।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এসময় নিহতের শরীরে ৯টি গুলির চিহ্ন পাওয়া যায়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বড়লেখা সীমান্তে যে দুর্ঘটনা ঘটেছে আমরা তার জন্য নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনে চেষ্টা করছি। এরমধ্যে বিজিবির সঙ্গে আমার কথা হয়েছে। ইতিমধ্যে তারা (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন। প্রতিবাদ লিপি দিয়েছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর দুইপক্ষ (বিজিবি-বিএসএফ) পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের সীমান্তের জিরো লাইনের ২০০ গজ অভ্যন্তর থেকে চা শ্রমিক গোপাল বাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবি ও পুলিশ। এর আগের দিন শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান গোপাল। এসময় তার সঙ্গে থাকা কয়েকজন শ্রমিক পালিয়ে প্রাণে রক্ষা পান। নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। ঘটনার খবর পেয়ে নিহত গোপালের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যান ইউএনও তাহমিনা আক্তার। এসময় তিনি তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি জামায়াতের নেতৃবৃন্দরা নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা দিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াত গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে। এদিকে বড়লেখা সীমান্তে বাংলাদেশ নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
দোকান সিলগালা
মৌলভীবাজারে হৃদয় মিট হাউজে পঁচা খাসির মাংস বিক্রি
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ
নাসের রহমানের সম্পদের ভুল তথ্য প্রকাশের জন্য সুজনের দুঃখ প্রকাশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর
জিয়া-খালেদার কবর জিয়ারতে নাসের রহমান
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
ভাষা সৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
পলিথিন ও প্লাস্টিক বর্জ অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন হাজি মুজিব
হাওরে যাচ্ছে শতশত টন পলিথিন, তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন এমপি
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
মুফতি আমির হামজা বলেছেন
উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
কুটি'র সাংবাদিকতা জীবনের ভিত্তি দেশ টিভি
দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
ফসল, মৎস্য ও পশুপালন খাতে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে
মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত
বিষাক্ত রাসায়নিক দিয়ে জিলাপি, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
দারিদ্র, ভূমিহীন, প্রতিবন্ধীসহ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন ৬ শ্রেণির মানুষ
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন
নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেবেন তাসনিম জারা
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে
পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top