logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

গুণী শিক্ষক সম্মাননা পেলেন মোছাম্মাৎ আমিনা বেগম

প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি :

রাজনগর উপজেলায় নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান-মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোছাম্মাৎ আমিনা বেগম-বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে সাধারণ কলেজে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন।

গত ৫ অক্টোবর রোববার- শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে- এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীর।অতিথিবৃন্দ অনুষ্ঠানে গুণী শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

মোছাম্মাৎ আমিনা বেগম মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ আব্দুল গণি এবং মাতা মরহুমা রূপবান বেগম। তিনি আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে প্রথম বিভাগ ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এর ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণি ও সিলেট মুরারিচাদ কলেজ থেকে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। প্রতিষ্ঠানে যোগদান পরবর্তী সময়ে তার এম.ফিল (M.Phil) গবেষণার শিরোনাম “Study the urban mosquito burden in the municipality area of Moulvibazar, Sylhet, Bangladesh” সম্পন্ন করেন। তার পিএইচডি (PhD) গবেষণার শিরোনাম “Blood Feeding Habit, Potential Parasitic Relationship and Screening of Biological Insecticidal Response to Culex Mosquitoes in Urban Areas of Moulvibazar, Sylhet” গবেষণা কার্যক্রম চলমান আছে। বাংলাদেশের স্বীকৃত জার্নাল “Bangladesh Journal of Zoology” Volume 52(3): December 2024, Zoological Society of Bangladesh, Dhaka University, তে তার লিখিত আর্টিকল “Mosquito Breeding Status in Drains in the Municipality Area of Moulvibazar, Sylhet, Bangladesh” প্রকাশিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক প্রকাশিত “নবীন বিজ্ঞানী বিজ্ঞান সাময়িকীতে “মশার প্রাদুর্ভাব রোধে করণীয়”; “বিলুপ্তপায় বন্যপ্রাণী ও তাদের সংবক্ষণ”; “ঘরে বাতাস বিশুদ্ধকারী কিছু গাছ”; “বিস্ময়কর কতিপয় বুদ্ধিমান প্রাণী” বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি কলেজে মাল্টিমিডিয়া ও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থী-কেন্দ্রিক শিখন, জীবনমুখী শিখন, হাতে-কলমে শিখন, প্রজেক্ট-বেইসড লার্নিং (PBL), টিম ওয়ার্ক, রোল প্লে সহ বিভিন্ন আধুনিক শিখন কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি অনুসরণ করে তিনি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পাঠদান করেন। তিনি কলেজে অনুপ্রেরণামূলক কার্যক্রম, সহপাঠ কার্যক্রম পরিচালনা (বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা ও অংশগ্রহণ), স্বাস্থ্য সচেতনতায় উৎসাহদান ও বিজ্ঞান অলিম্পিয়ড, বিজ্ঞান বিষয়ক প্রকল্প তৈরির পরিচালনা করে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার ১ম স্থান এবং জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেন যা প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনে। জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ কলেজ পর্যায়, উপজেলা ও জেলা পর্যায়ে অসংখ্যক প্রতিযোগিতায় গাইড শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সফলতা লাভ করে। এছাড়া বিশ্ব সাহিত্যকেন্দ্রের বই পড়া কর্মসূচিতে সংগঠক হিসেবে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাসসহ বাংলা সাহিত্যে চর্চায় উৎসাহিত করেন। একাডেমিক পরিবেশ সৌহার্দ্যপূর্ণ রাখার জন্য শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে গাইড শিক্ষক হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করেন। তার সৃজনশীল বিশেষ কৃত্বিতের জন্য ২০১৯ ও ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ক্রেস্ট পেয়েছেন। তাছাড়া করোনাকালীন সময়ে Zoom Apps এর মাধ্যমে ভার্চুয়াল ক্লাস, তার ইউটিউব চ্যানেলে ৪০টি অধিক ক্লাস ভিডিও আপলোড, শিক্ষক বাতায়নে ৩৯টি কন্টেন্ট, ৩৫টি ভিডিও ক্লাস আপলোড করেন। তার আপলোড করা ক্লাস করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠকার্যক্রমে বিশেষ ভূমিকা রাখে। এই বিশেষ অবদানের জন্য ‘দৈনিক শিক্ষার আলো ডট কম’ তাকে ‘করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা প্রদান করে। তিনি DSHE পরিচালিত “Higher Secondary Education Project” মাস্টার ট্রেইনারদের “TPD Pilot Phase training (Face-to- Face and online)” সম্পন্ন করেছেন। তিনি নিজেকে সমৃদ্ধ ও যুগোপযোগী দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইন ও অফলাইন শতাধিক প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেছেন।

তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ এন্টোমলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য হিসেবে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি অন্বেষা নামক সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক হিসেবে অদম্য মেধাবীদের আর্থিক সহায়তা প্রদান এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ‘সুধীজন’ সংগঠনের একমাত্র মহিলা সদস্য হিসেবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশেষ অবদান রাখছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ খ্রিষ্টাব্দে তাঁকে মৌলভীবাজার জেলায় কলেজ পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননায় সম্মানিত হয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top