logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মহসিন মিয়া মধু। তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি তাকে আজীবন স্মরণে রাখার মত একজন মানুষ ছিলেন। দলের জন্য তার অনেক ত্যাগ ছিল, আব্দুল হক চৌধুরী খসরু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন, এছাড়া সালিশ বিচারের মাধ্যমে এ অঞ্চলের বহু মানুষের অনেক সমস্যা তিনি সমাধান করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমি যখন ২০০১ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি তিনি তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন ধানের শীষ কে বিজয় করাতে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আজ মানুষটি আমাদের মধ্যে নেই, তিনি থাকলে নির্বাচনে আমাদের দলের জন্য অনেক ভূমিকা রাখতেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মহান আল্লাহর নিকট তার রুহের মাগফেরাত কামনা করি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পতনউষার ইউনিয়নের রাজদিঘিরপার বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বিএনপি নেতা হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই আলোচনা সভার শুরু হয় এবং আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী খসরুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রচ্ছদ এর আরও খবর
তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

সর্বশেষ সংবাদ
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top