মৌলভীবাজারের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা সম্ভাব্য করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মৌলভীবাজারের চার আসনে বিএনপির মনোনয়ন (ধানের শীষের প্রার্থী) পেলেন যারা-
মৌলভীবাজার-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি নাসির উদ্দিন মিঠু।
মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু।
মৌলভীবাজার-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
মৌলভীবাজার-৪ আসনে সাবেক এমপি প্রার্থী মুজিবুর রহমান হাজি মুজিব।






