ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশ এর বর্ষপূর্তিতে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশ এর দশম বছর পূর্তিতে আয়োজিত থিয়েটার কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী দিনব্যাপী প্রশিক্ষণ লাভ করে। ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশ এর দুটি সদস্য শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের আয়োজনে থিয়েটার বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্যাম্পাস থিয়েটার বাংলাদেশের সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী, প্রশিক্ষণ সহযোগী হিসেবে ছিলেন থিয়েটারের কর্মশালা বিষয়ক সম্পাদক রতন মজুমদার।
গতকাল সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনাতনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর এবিএম মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, প্রভাষক মো. সাইফুল ইসলাম, ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক ও কবি জহিরুল ইসলাম মিঠু।
শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতির প্রতি উৎসাহিত করতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরে অতিথিরা বক্তব্য রাখেন এবং এরকম কর্মশালা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।






