logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এক আদিবাসী দম্পতির ১,২০০-এর বেশি পরিপক্ব পানগাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার কুলাউড়া শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম (মৌলভীবাজার জেলা শাখা) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পানগাছ খাসিয়া সম্প্রদায়ের প্রধান জীবিকা। এসব গাছ কেটে ফেলা মানে একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জাসদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি নারায়ণ কুর্মী, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিপন বানাই।

এছাড়াও ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, সাদমান সৌমিক মজুমদার, নারী নেত্রী মনিকা খংলা, ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং, ববিতা দিও, হিরন্ময় সিংহসহ খাসি স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অনন্ত ও সরিস লামারাই দম্পতিকে ক্ষতিপূরণ প্রদান; আদিবাসী পানচাষিদের নিরাপত্তা নিশ্চিত করা; প্রথাগত ভূমি অধিকার সংরক্ষণ; পুঞ্জি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার; এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জেলার আদিবাসী সম্প্রদায় আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ গভীর রাতে ইছাছড়া পুঞ্জিতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আদিবাসী দম্পতি অনন্ত ও সরিস লামারাইয়ের পানের জুমে থাকা ১,২০০-এর বেশি পরিপক্ব পানগাছ কেটে ফেলে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top