logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ

প্রকাশিত হয়েছে : 1 April 2026, 12:08 am

ফাইল ছবি

পূর্বদিক ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দলীয় সদস্যদের অবস্থানকে ‘দ্বিচারিতা’ ও ‘আইনি অজ্ঞতা’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান না মানার ঘোষণা দিয়েও একই সংবিধানের আলোকে শপথ নিয়ে সংসদে অংশগ্রহণ করা সম্পূর্ণ স্ববিরোধী।

সংসদে বিরোধী দলের ‘দ্বিচারিতা’ নিয়ে আইনমন্ত্রীর সমালোচনা

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক নির্ধারিত আলোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “বিরোধী দলের সদস্যরা নিজেরাই জানেন না, তারা কিসের ওপর বক্তব্য রাখছেন। একদিকে বলছেন ৭২-এর সংবিধান মানেন না, অন্যদিকে সাংবিধানিক পদ্ধতির সুবিধা নিচ্ছেন। এটি স্পষ্ট দ্বিচারিতা।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সব কার্যক্রমের ভিত্তি হলো ১৯৭২ সালের সংবিধান এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের জনম্যান্ডেট। “৭২-এর সংবিধান আমাদের ভিত্তি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার আনা হবে,”—যোগ করেন তিনি।

‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকার ‘জুলাই আদেশ’ ও ‘গণভোট অধ্যাদেশ’ জারি করেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সনদের ১৭ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের সুস্পষ্ট রূপরেখা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।

নারী প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই সনদের ২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে। “আমরা সেই চেতনা ধারণ করে নারী প্রার্থী দিয়েছি। অথচ যারা সনদ নিয়ে উচ্চকণ্ঠ, তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি,”—বলেন তিনি।

সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান আইনমন্ত্রী। তবে বিরোধী দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের আইনি ব্যাখ্যার সমালোচনা করে তিনি বলেন, জেনারেল ক্লজেজ অ্যাক্ট এবং সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। “এই সংসদ সার্বভৌম। কোনো আদেশ দিয়ে সংসদকে বাধ্য করা যায় না,”—জোর দিয়ে বলেন তিনি।

সংবিধান সংস্কারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটি গঠনের পক্ষে সমর্থন জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের ৫০-৫০ সদস্যের দাবি অযৌক্তিক। “২১৯ জনের বিপরীতে ৭৭ জন সদস্য সমান প্রতিনিধিত্ব চাইলে তা বৈষম্যমূলক,”—মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করেন।

জুলাই বিপ্লবের শহীদ ও অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

পূর্বদিক/এসএ

জাতীয় এর আরও খবর
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

সর্বশেষ সংবাদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top