ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরণ শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ উপলক্ষে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্বদিক/এসএ






